Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার দুই নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পুকুরে স্নান করতে গিয়ে আর ফেরা হল না। মর্মান্তিক পরিণতির শিকার পাশাপাশি দুই পরিবারের দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ। ওই দুই নাবালিকা দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী । স্কুল থেকে বাড়ি ফিরে একসঙ্গে স্নানের জন্য নেমেছিল বাড়ির অনতিদূরে একটি পুকুরে। মৃত দুই নাবালিকা ছাত্রীর নাম দীপিকা গায়েন ও সিমরন খাতুন। দুজনেই একই প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের ১ তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে মর্নিং সেশন। অন্য দিনের মতো এদিনও স্কুল থেকে বাড়ি ফিরে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল ওই দুই ছাত্রী। তারপরেই তাদের এই মর্মান্তিক পরিণতি। ঘটনাটি ঘটেছে তমলুক থানার(Tamluk P.S.) অন্তর্গত মিরিকপুর গ্রামে। দুজনেই নিকাশি বাজার প্রাথমিক বিদ্যালয়ের(Nikashi Bazar Primary School) দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। দুজনের বয়স ৮ বছর।

প্রতিবেশীরা জানান, দীপিকা ও সিমরন দুজনের বাড়ি একই পাড়ায়। এদিন স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির অনতিদূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। প্রথমে পুকুরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পুকুরে নামেন দীপিকার জেঠু ও তার মা। পুকুরে নেমে খোঁজাখুঁজির পর। জলে ডুবে থাকা দীপিকার দেহ উদ্ধার হয়। তারপর পুকুরে জাল ফেলে সিমরনের দেহ উদ্ধার করা হয়। দুজনকেই একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার বাবুরা। একই পাড়ায় পাশাপাশি দুটি পরিবারের নাবালিকার এই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

তমলুকে ভিক্ষার অছিলায় চুরির চেষ্টা, তিনজনকে গণধোলাই দিল জনতা

তমলুকে বিজয় মিছিল থেকে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা

তমলুকে হুড়মড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, চাপা পড়ে মৃত ১ , আহত ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00