Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতালের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার দুই সদ্যোজাতর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক হাসপাতালের সামনে তীব্র চাঞ্চল্য ছড়ায় একটি ঘটনাকে কেন্দ্র করে। হাসপাতালের গেটের বাইরে আবর্জনার স্তূপের মধ্য়ে দুই সদ্যোজাতর দেহ পরে থাকতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশের আবর্জনার মধ্যে দুই মৃত নবজাতকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষরা। তারপর তারা খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে ওই মৃত নবজাতকদের দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেছিলেন বৃহস্পতিবার। মৃত শিশুদুটিকে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার মৃত বাচ্চাগুলোকেই হাসপাতালের গেটে ফেলে পালিয়ে যায় বলেই অভিযোগ। কিন্তু এখন প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষ-র চোখ এড়িয়ে কি করে এমন কাজ করল রোগীর পরিবার। 

জানা গিয়েছে, মৃত শিশুদের মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজ চলছে তাঁর শাশুড়ির। জানা গিয়েছে, ওই মহিলার আগেও একটি সন্তান হয়েছিল। সেও মারা যায়। প্রসঙ্গত, এদিন ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্যানিং থানায়। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00