Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিজার্ভারে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : জলের রিজার্ভারে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই শ্রমিক। রেলিং ভেঙে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনের মৃত্যু হয় হাসপাতালে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহারের বাবুরহাটে চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকার দাসপাড়ায়।

এদিন সকালে চার জন শ্রমিক জলের রিজার্ভারে কাজ করতে আসেন। রিজার্ভারে ওঠার সময় তিন জন শ্রমিক রেলিং ভেঙে পড়ে যান। তিন জনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বাকি দুজনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

চকচকা গ্রাম পঞ্চায়েতে উপ প্রধান শ্যামল কার্জি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রিজার্ভারটি। টেন্ডার ডেকে রিজার্ভার পরিষ্কার করানোর কাজ চলছিল। তুফানগঞ্জ থেকে শ্রমিক এসেছিল রিজার্ভারটি পরিষ্কার করার কাজ করতে। কিন্তু রিজার্ভারটি যে এই অবস্থায় পড়ে রয়েছে, সেবিষয়ে ওয়াকিবহাল ছিল না জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। উল্লেখ্য, রিজার্ভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের। স্বভাবতই সেই দফতরের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00