Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি বিবাদের জের, মাথাভাঙায় রাজ্যসড়কের ওপর ধুন্ধুমার দুই পক্ষের

কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় রাজ্য সড়কের ওপর বাঁশ লাঠি নিয়ে দুই পক্ষের ধুন্ধুমার মারামারির জেরে আহত ৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক জমি বিবাদের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ। কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় রাজ্য সড়কের ওপর বাঁশ লাঠি নিয়ে দুই পক্ষের ধুন্ধুমার মারামারির জেরে আহত ৭ জন। আহতদের মধ্যে গুরুতর জখম ৩ জন। তাঁদেরকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। দিনে দুপুরে এমন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

স্থানীয় সূত্রের খবর, ১২ বিঘা জমি নিয়ে আহম্মদ হোসেন ও তাঁর আত্মীয় পঞ্চায়েত মিঞার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, এদিন দলবল, লাঠিসোঁটা নিয়ে জমির দখল নিতে যান আহমম্মদ হোসেন। কিন্তু জমি দখলে পঞ্চায়েত মিঞা বাধা দিতে যেতেই শুরু হয় মারামারি। রীতিমত খণ্ডযুদ্ধ চলে মাথাভাঙা-শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের ওপরে। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় তার জেরে থমকে যায় যান চলাচল। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের দড়িবস এলাকায় এই ঘটনায় দুই পক্ষের ৭ জন আহত হয়েছেন।

পঞ্চায়েত মিঞার অভিযোগ, তাদের জমির সমস্ত নথি থাকা সত্ত্বেও আহম্মদ হোসেন জোর করে জমি চাষ করতে আসে।  অপরদিকে আহম্মদ হোসেনের অভিযোগ তাদের জমি দখল করে আছে পঞ্চায়েত মিঞার পরিবার। তাদের জমির অংশে চাষ করতে গেলে পঞ্চায়েত মিঞার পরিবার হামলা করে বলে তাঁর অভিযোগ।  এই ঘটনায় আহম্মদ হোসেন আহত অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঞা, দুই পরিবারের পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে উভয় পরিবারের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00