Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগর মেলায় জঙ্গি কার্যকলাপ দমনে নজরদারি চালাচ্ছে ‘বস্কো’ এবং ‘ম্যাক্সি’

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: এবার বাংলাদেশের অস্থির পরিস্থিতির দরুন গঙ্গাসাগর মেলায় জঙ্গি কার্যকলাপ দমনে নামানো হল দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুরকে।এই প্রথম গঙ্গাসাগর মেলায় NDRF তরফে নামানো হয় ডগ স্কোয়াড(Dog Squard)। ‘বস্কো’ এবং ‘ম্যাক্সি’ নামের এই দুই জঙ্গি কার্যকলাপ দমনে দক্ষ গোয়েন্দা সারমেয়এনডিআর এফের সঙ্গে জলপথ এবং স্থলপথে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে। এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন ,এ বছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছে একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট(Deep Diver Specalist)। সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট।

৭০ জনেরও বেশি এনডিআরএফ(NDRF) জওয়ান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গণে। ২৪ ঘন্টা ১০ জনের বেশি মহিলা এনডিএফআর জওয়ান জলপথে নজরদারি চালাচ্ছে।এর পাশাপাশি,এই গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও শ্রদ্ধালুরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিরতে পারেন তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন। অনুমানিক কয়েক লক্ষ মানুষ এর সমাগমে প্রত্যেক বছরই গঙ্গাসাগরে আসেন লক্ষ লক্ষ পূর্নার্থী। তাদের এই নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের জায়গায় জায়গায় হেল্প চেকআপ ক্যাম্প খুলেছে। বিশেষ শ্রদ্ধা সহায়তার জন্য ও তাদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। ভিন রাজ্য থেকে আসা পর্যটক ও পূর্নার্থীরা গঙ্গাসাগরে যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য রাজ্যের পুলিশ এবং প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। কলকাতার বাবুঘাট(Babughat) সংলগ্ন আউটট্রাম(Outtram Gangar Ghat) গঙ্গার ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য। সেখানে বিশেষ সুবিধা পানীয় জল, শারীরিক চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা কেন্দ্র সিসিটিভি(CCTV) ক্যামেরা দিয়ে গোটা চত্বরটাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার দরুন।

যাতে সাধু সন্ন্যাসীদের কোনভাবেই অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেই সাথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। ফায়ার ব্রিগেডের(Fire Brigade) ও ব্যবস্থা রয়েছে।এছাড়া সমগ্র গঙ্গাসাগর মেলাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের ও সূচনা করা হয়েছে। এই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার কটা দিন প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে। সাধু সন্ন্যাসীরা স্নান করার সময় গঙ্গাসাগর(Gansagar) সমুদ্রতটে স্পিডবোর্ড নিয়ে কোস্টাল গার্ডের রক্ষীরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। হেলিকপ্টারে নজরদারি ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর উপকূল এলাকায়। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বঙ্গোপসাগর উপকূল সহ গঙ্গাসাগরের বিস্তৃত এলাকায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00