Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মামার বাড়ির পাশের পুকুরে স্নানে নেমে জলে ডুবে মৃত্যু দাদা-ভাইয়ের

ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে গেল দাদাও। দুইজনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পিরিচপুর গ্রামে। দুই ভাইয়ের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন হিসাবে এদিন নবমী হলেও পাঁজি বলছে পড়ে গিয়েছে দশমী তিথি। বেজে উঠেছে মায়ের বিদায় ঘন্টা। ভারাক্রান্ত বাঙালির মন। তার থেকেও বড় শোকে মুহ্যমান হল উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার কুমারগঞ্জ(Kumarganj) থানার পিরিচপুর গ্রাম। কেননা সেখানে এদিন সকালেই জলে ডুবে মৃত্যু হয়েছে দাদা আর ভাইয়ের(Two Brothers Drowned)। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে পিরিচপুর গ্রামে। দুই ভাইয়ের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ দু’টি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুই ভাইয়ের বাবা-মা ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছেন। তাই ছোটবেলা থেকেই মামার বাড়িতেই থাকত দুই ভাই। সেখানেই এদিন ঘটে গেল বড় দুর্ঘটনা।

আরও পড়ুন, ‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়, সাফ জানালেন আলাপন

জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম তন্ময় রায়(১৫) ও ঈশান রায়(১২)। কুমারগঞ্জ ব্লকেরই মোল্লাদিঘি এলাকার পিরিচপুর গ্রামে মামার বাড়িতে থাকতো তারা। এদিন সকালে চার বন্ধু মিলে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছিল। ইচ্ছা ছিল, তাড়াতাড়ি স্নান সেরেই পুজোমণ্ডপে যাবে সকলে। কিন্তু সেই ইচ্ছা আর পূর্ণ হল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন পুকুরঘাটে স্নান করতে গিয়ে আচমকাই পা পিছলে তলিয়ে যেতে থাকে ঈশান। ভাইকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেয় তন্ময়ও। কিন্তু সে-ও তলিয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা তাদের দুই বন্ধুই তখন চিৎকার করে সবাইকে বিষয়ট জানায়। তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়েরা। দুই ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন কেউ কেউ। কিছু ক্ষণের মধ্যে দু’জনকেই জল থেকে তোলা হলেও বাঁচানো যায়নি কাউকেই। দু’জনকে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, পুজোর রাতে প্রকাশ্যে মহিলার শাড়ি খুলে দিল যুবকেরা, চাঞ্চল্য কসবায়

কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লা দিঘির পিরোজপুরে এই দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদ করেছেন দুই ভাইয়ের সঙ্গে থাকা অপর দুই বন্ধুকেও। তন্ময় স্থানীয় বড়ম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঈশান চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের দাদুর বাড়ির পাশেই দুর্গাপূজা হয়। শুক্রবার রাতেও সেখানে দুই ভাই খুব আনন্দ করেছিল। বন্ধুদের সঙ্গে নাচানাচিও করেছিল। শনিবার সকালে হঠাৎ বন্ধুরা মিলে ঠিক করে পুকুরে স্নান করতে যাবে। কিন্তু দুই ভাই সাঁতার জানত না। ফলে পুকুরের জলে নামতেই তারা তলিয়ে যায়। তন্ময় আর ঈশানের বাবা-মা এখন মুম্বইতে আছেন। তাঁদের খবর পাঠানো হয়েছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00