Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Belgharia: দিদির ওপর অত্যাচার, বোন প্রতিবাদ করতেই  ছুরির কোপ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিদির ওপর অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করায় রাস্তার মধ্যে বোনের গলায় ছুড়ি দিয়ে কোপাল দুই ব্যক্তি। এমনই ঘটনা ঘটেছে বেলঘরিয়ায়। তবে এই ঘটনার পর অভিযুক্তরা পলাতক। ইতিমধ্যেই তাদের খুঁজতে তল্লাশি শুরু করেছে উত্তর ২৪ পরগনার  বেলঘরিয়া থানা।  

এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, পিয়ালির দিদি প্রিয়াঙ্কা বাল্মিকীর সঙ্গে  দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। আর সেই ঘটনার প্রতিবাদ করতে প্রিয়াঙ্কা  শনিবার কামারহাটিতে দিদির বাড়ি যান। তাঁকে দেখার পরেই  গালিগালাজ করা শুরু করে দেয়  ২ ভাই। তবে পিয়ালি  কোন গুরুত্ব না দিয়ে চলে যায়।এরপর  দিদির বাড়ি থেকে বেরিয়ে তাঁর নিজের বাড়িতে যাওয়ার সময় পথ আটকায় ওই দুই ভাই।  তারপরেই পিয়ালির গলায় তারা ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে ।

এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পিয়ালিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানেই চলছে চিকিৎসা।  পিয়ালি জানান,’ দিদির বাড়িতে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন রাজু এবং তার ভাই। এরপরেই বাড়ি ফেরার পথে তারা আমাকে ছুরি দিয়ে কোপ মারে। ‘ ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00