Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার বিজেপি নেতাদের লালসার শিকার বিজেপি কর্মীর স্ত্রী

দলেরই এক কর্মীর বাড়িতে রাতের আঁধারে চড়াও হয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করল বিজেপিরই দুই নেতা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম লজ্জাকর ও নিন্দাজনক ঘটনা বললেও বড় কম কথা বলা হয়। বঙ্গ বিজেপির(Bengal BJP) কয়েকজন নেতার লালসার শিকার হলেন এক বিজেপি কর্মীরই স্ত্রী। আর এই ঘটনা ঘিরেও এখন শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার দুই বিজেপি নেতার বিরুদ্ধে। ওই বিজেপির কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা(Molestation) করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান পুরসভার অদূরেই থাকা শক্তিগড়(Shaktigarh) এলাকায়। যে ২জন বিজেপি নেতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠেছে তারা হলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু ওরফে পূরব সাম ও জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়। এই দুইজনের বিরুদ্ধেই শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি কর্মী।

আরও নেপথ্য যোশী মঠ বিপর্যয়, জলাজমি বাঁচাতে Master Plan মমতার

ওই বিজেপি কর্মীর অভিযোগ, রবিবার রাত ৮টা নাগাদ ওই দুই বিজেপি নেতা তাঁর বাড়িতে আচমকাই হাজির হন। সেই সময় তাদের সঙ্গে আরও ৩-৪জন ছিলেন। বাড়ির দরজা খুলতেই তারা আগ্নেয়াস্ত্র, রড ও লাঠি দিয়ে মারধর করতে শুরু করে ওই বিজেপি কর্মীকে। তাঁর স্ত্রী ও শ্বশুরমশাই আটকাতে গেলে তাঁদেরকেও মারধর করা হয়। এমনকি ওই বিজেপি কর্মী ও তাঁর বাবার সামনেই তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই মহিলা তখন চিৎকার-চেঁচামেচি শুরু করলে পাড়াপ্রতিবেশীরা ছুটে আসেন। এলাকার লোকজন এসে গিয়েছে বুঝে চম্পট দেন বিজেপির ওই দুই নেতা। এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি। এরা আবার বাংলার মানুষকে সুরক্ষা দেবে! যারা এই ধরনের কাজ করেছে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ ঘটনায় দলের মুখ পুড়ছে এটা বুঝতে পেরে দোষীদের পাশ থেকে সরে দাঁড়াবার ইঙ্গিত দিয়েছে জেলা বিজেপি নেতৃত্বও। এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, ‘বিজেপি গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল। একটি রেজিমেন্টেড দল। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ অন্যায় করলে দল তার পাশে থাকবে না।’

ফাঁকা রাস্তায় স্কুল ছাত্রীকে হেনস্থা, অভিযুক্তকে বেধড়ক মারধর

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

হিন্দমোটর স্টেশনে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে গণধোলাই স্থানীয়দের

তরুণীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার জিম ট্রেনার, বাধা দেওয়ায় মারধর, আক্রান্ত বন্ধুও

জোকা IIM ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে আর ৪ জনের, গ্রেফতার মূল অভিযুক্ত

আইন কলেজের পর জোকার IIM, বয়েজ হস্টেলে যৌন নিগ্রহের অভিযোগ

এবিভিপির নেত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, অভিযুক্তকে নিশানা করে জুতো

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00