Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রী সুবিধায় ২৫০ নতুন বাস নামাচ্ছে পরিবহন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহর কলকাতা সহ রাজ্যের পরিবহনের অন্যতম মাধ্যম হল বাস। অধিকাংশ মানুষই বাসে সওয়ারি করেন। তবে বাসের ছিঁড়ে যাওয়া সিট, চটে যাওয়া রঙ, ভাঙা জানলা নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে। অনেকে স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বাসে চলাচল এড়িয়ে যান। এবার এই সমস্যাগুলি মেটাতে বাসের স্বাস্থ্য উন্নয়নে জোর দিচ্ছে রাজ্যের পরিবহন দফতর। কেনা হবে নতুন বাস।

পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন,’আমরা আড়াইশো-পৌনে তিনশোর মতো নতুন বাস কেনার অর্ডার দিয়েছি। তার মধ্যে কিছু সিএনজি আছে, কিছু ইলেকট্রিক আছে, কিছু জিডেলও আছে। আবার ই ভেহিক্যাল, ১১৮০-টা বাসের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম ১ বছর আগে। কিন্তু সেটা দিল্লিতে একটা মামলা হয়েছে বলে সমস্যা হয়ে গেল। না হলে ওটা ২ বছের মধ্যে ১০০০-১১০০ বাস দিয়ে দিত।যত বাস আছে সেগুলিকে সারিয়ে, নতুন করে রঙ করে, সিট বদলানোর ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। যাতে সরকারি বাসগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।’ অনলাইনে বাসের ভাড়া মেটানোর ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত করেন পরিবহনমন্ত্রী।

তিনি জানান, ‘কিছু জায়গায় অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। বিশেষত দূরপাল্লার বাসে অনলাইন সিস্টেম আছে। আর এবার নিত্যযাত্রায় কন্ডাক্টরদের ক্ষেত্রেও এই ব্যবস্থা রাখার ভাবনাচিন্তা রয়েছে’। এক্ষেত্রে নতুন বাসগুলি রাস্তায় নেমে গেলেই এই ব্যবস্থা চালু করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00