Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ বছরের পুরানো ১১ হাজার সরকারি বাস-গাড়ি বাতিল করছে পরিবহণ দফতর

গাড়ির নম্বর ধরে ধরে চলছে চিহ্নিতকরণের কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম ১৫ বছরের পুরানো গাড়ি চালান যাবে না। সেই নিয়ম মেনেই রাজ্যে বাতিল হতে চলেছে প্রায় ১১ হাজার সরকারি গাড়ি ও বাস। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে সেই বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে, গাড়ির নম্বর ধরে ধরে চলছে চিহ্নিতকরণের কাজ। তালিকায় আছে প্রায় একশো সরকারি বাস। যে গুলি বেশিরভাগই আছে সরকারি গ্যারেজে। তাই সহজেই হবে নষ্ট করার প্রক্রিয়া। ‘নষ্ট’ করার তালিকায় আছে রাজ্যের শীর্ষ আধিকারিকদের গাড়িও। চিহ্নিতকরণের পর ধাপে ধাপে করা হবে ‘স্ক্র্যাপ’।

পরিবহণ দফতর (TRANSPORT DEPT.) সূত্রে খবর, কাজে গতি আনা হয়েছে। উল্লেখ্য, বাতিল হবে এমন বহু বেসরকারি বাস-গাড়িও। এর আগে ২০০৯ সালে পুরানো বাস ও মিনিবাস বাতিল করে কলকাতার রাজপথে নেমেছিল নতুন বাস ও মিনিবাস। তাদের বড় অংশের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। মানে গণপরিবহণে অসুবিধা? সূত্রের খবর, রাজ্যের সঙ্গে এই নিয়ে বৈঠক হতে পারে বাস মালিক সংগঠনগুলির। সেখানে আলোচনা হতে পারে ভাড়া বৃদ্ধি নিয়েও। মালিক সংগঠনের দাবি, বাসের কাঠামো এক রেখে যন্ত্রাংশ বদলানো হোক।

এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, রাজ্যে ধীরে ধীরে পরিবেশ বান্ধব গাড়ি চালু হবে। তিনি আরও বলেছিলেন, বাস ও মিনিবাস মালিকদের কথা মাথায় রেখে এখনই কড়া পদক্ষেপ নেওয়া হবে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00