Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোম থেকেই উত্তরবঙ্গ সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার থেকেই শুরু হতে চলেছে তাঁর সফর। প্রথমেই এদিন রাতে  মুখ্যমন্ত্রীর দার্জিলিং যাবেন। সেখানে থেকেই ১৩ তারিখ সরস মেলা উদ্বোধন করবেন মমতা। বলা বাহুল্য, এই প্রথমবার টানা ১১ দিন ধরে দার্জিলিংয়ে চলবে এই মেলা।

মুখ্যমন্ত্রীর এবারের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন  হল ১২ নভেম্বর। কারণ, ওই দিন তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয় দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।  দুদিন দার্জিলিংয়ে থাকার পর কর্মসূচি সেরে ১৪ তারিখ বৃহস্পতিবার  তিনি শিলিগুড়িতে ফিরবেন । সেখানেও হবে প্রশাসনিক বৈঠক।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । খুশি পাহাড়বাসী।

১৫ নভেম্বর কলকাতায় ফিরেই রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাবেন মমতা। চলতি বছর  সার্ধ শতবর্ষ উপলক্ষে ১৫ থেকে ২১ নভেম্বর, সাতদিন ধরে রাজ্যের প্রত্যেক জেলায় পালিত হবে বীরসা মুন্ডার জন্মদিন। বলা বাহুল্য, এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তাঁর সফরকালে মাদারিহাট ও সিতাইয়ে বিধানসভা উপনির্বাচন রয়েছে৷ আর  পাহাড়ের তিন আসনের ভোটে বারবার বদল হয়েছে রাজনৈতিক সমীকরণ। তাই পাহাড়ে উপনির্বাচনের সময় মুখ্যমন্ত্রী সফর ঘিরে  আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলের ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00