Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরুং ঘনিষ্ঠতা ও ‘গোর্গাল্যান্ড’ বুলি, তৃণমূলে ক্লোজ চ্যাপ্টারের পথে বিনয় তামাং

একই মঞ্চে ছিলেন বিমল গুরুং, অজয় এডওয়ার্ড এবং বিনয় তামাং

Share:

নিজস্ব প্রতিনিধি: অখণ্ড বাংলার কথা বারবার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নির্দেশ, বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। তা সে গোর্খাল্যান্ড হোক বা কোচ-কামতাপুর কিংবা উত্তরবঙ্গ আলাদা রাজ্য, বরদাস্ত নয় কিছুই। গোর্খাল্যান্ড দাবির নেতা বিমল গুরুং। তৃণমূল নেতা বিনয় তামাং (BINAY TAMANG) ফের ঘনিষ্ঠ হচ্ছেন বিমলের।

নেতজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত সোমবারে জনসভার আয়োজন করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। সেখানে একই মঞ্চে ছিলেন বিমল গুরুং, হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড এবং বিনয় তামাং। ওই অনুষ্ঠানে সকলেরই সুর ছিল গোর্খাল্যান্ডের পক্ষে। বিনয় তামাং বলেন, প্রত্যেক গোর্খার দাবি গোর্খাল্যান্ডের। তাঁদের জন্য পৃথক রাজ্য প্রয়োজন। তবে হিংসাত্মক পথে আন্দোলন হবে না, এই বার্তাও দেন গুরুং। তিনি বলেন, সেই আলাদা রাজ্য চেয়ে তাঁরা কেন্দ্রের দ্বারস্থ হবেন। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। আর বঙ্গ বিজেপি বারবার বঙ্গ বিভাজনের দাবি তুলেছে।

পাহাড়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা অরূপ বিশ্বাস। তিনি বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন, বিনয় তামাং দলের ওপরে নন। দলের নীতি থেকে বিচ্যুত হলেই দল ব্যবস্থা নেবে। তাঁর বক্তব্য, অখণ্ড বাংলাকে কোনও শক্তিই ভাগ করতে পারবে না। তৃণমূল সূত্রে খবর, বিনয় তামাংকে ‘ক্লোজ চ্যাপ্টার’ করতে চলেছে তৃণমূল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00