Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফোন বিতর্কে শাহ-শুভেন্দু’কে কড়া চিঠি দিল তৃণমূল

ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ‘জাতীয় দল’ মর্যাদা আর নেই। এমনটাই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১০ বছরের আগে এভাবে ‘রায়’ দেওয়া যায় না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ‘জাতীয় দল’ তকমা যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪বার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই দাবি সম্পূর্ণ মিথ্যে দাবি করে মন্তব্য প্রত্যাহার করতে বলে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে কড়া চিঠি দিল তৃণমূল (TMC)। 

বুধবার রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন চিঠি পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ওই চিঠিতে বলা হয়, শুভেন্দু অধিকারীর করা দাবি সম্পূর্ণ মিথ্যে। ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: অমিত শাহকে ফোন করেছি প্রমাণ হলে ইস্তফা দেব, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর 

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দু দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয়’ তকমা যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী না কি ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। শিশিরপুত্রের দাবি ছিল, তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ৪ বার ফোন করেছিলেন শাহকে। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, দলের বদনাম করতে মিথ্যে রটনা করা হচ্ছে। বলেছিলেন, তিনি অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00