Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বরাদ্দ নিয়ে সুকান্তকে তর্কযুদ্ধে আহ্বান অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বরাদ্দ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তর্কযুদ্ধে আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোটপ্রচারে গঙ্গারামপুরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয সাধারণ সম্পাদক। জনসভায় ভাষণ দিতে গিয়ে একশো দিনের কাজের এবং আবাস যোজনার বরাদ্দ নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিন বছরে মনরেগা ও আবাস যোজনায় বাংলাকে ৪২ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু যদি বিজেপি ওই বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের মতো হিম্ম‍ৎ দেখায় বিজেপি, তাহলে রাজনীতির ময়দানে পা রাখব না।’

বালুরঘাট লোকসভা আসনে গতবার জয়ী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর খাসতালুকে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘এই কেন্দ্রের সাংসদ সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা হলে বুঝতে পারছেন, আপনাদের টাকা কে আটকে রেখেছে? তার মানে যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। বাংলার নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি। এখানকার যিনি বিজেপি সাংসদ রয়েছে, তাঁকে বলছি, বিতর্কে বসুন। আপনি কোনও পছন্দের সংবাদমাধ্যম কিংবা জায়গা বাছুন। সেখানে বাংলাকে কেন্দ্র গত তিন বছরে কী দিয়েছে, তা নথি দিয়ে তুলে ধরুন। আমিও যাবতীয় তথ্য তুলে ধরব।’

বাংলাকে গত তিন বছরে একশো দিনের কাজ ও আবাস যোজনায় কত টাকা বরাদ্দ করা হয়েছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী নিশ্চয়ই বালুরঘাটে প্রচারে আসবেন। উনি যখন আসবেন, তখন বাংলাকে আবাস যোজনা ও ১০০ দিনের কাজে গত তিন বছরে কত বরাদ্দ করেছেন তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00