Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সময় এগোচ্ছে  মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার

Share:

নিজস্ব প্রতিনিধিঃআর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার আগেই সময়সূচী পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের তরফে জানান হয়েছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। চলতি বছর ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ রা ফেব্রুয়ারি। চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল ১১.৪৫ মিনিট থেকে। এবার সেই সময় বদলে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলতি বছর শুরু হওয়ার কথা ছিল বেলা ১২ টা থেকে। সেই সময় বদলে সকাল ৯.৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। তবে পরীক্ষার দিনক্ষণের কোন পরিবর্তন হয়নি। 

জানা গিয়েছে, নবান্নের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক  শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই সময়বদলের কথা ঘোষণা করেন।  ভোকেশনাল, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার পরীক্ষা গুলিও নতুন সময়েই শুরু হবে। তবে পরীক্ষার আগে  কি কারণে এই সময়বদল হল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00