কুলতলিতে ফের বাঘের পায়ের ছাপ জানান দিল সে ফিরে এসেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: কুলতলির মৈপীঠে ফের বাঘ মামা ফিরে এসেছে। শ্রীকান্ত পল্লী কিশোরী মোহনপুর এলাকায় নয় ,এবার বাঘের(Tiger) পায়ের ছাপ পাওয়া গেছে উত্তরে বৈকন্ঠপুর পঞ্চায়েতের নগেনাবাদে। বুধবার রাতে আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়েছে বাঘ মামা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএফও(DFO) নিশা গোস্বামী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তারা জানতে পেরেছে জঙ্গল ছেড়ে বাঘ গ্রামে ঢুকেছে।

বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার সহকারি বিভাগীয় বনধিকারিক অনুরাগ চৌধুরী, রায়দিঘির রেঞ্জার শুভায়ু সাহা ও চিতুড়ির বিট(Beat) অফিসার শামীম আহমেদ ওই গ্রামে পৌঁছেছেন। বাঘ যাতে কোন অবস্থাতেই গ্রামবাসীদের উপর হামলা চালাতে না পারে তার জন্য নজরদারি শুরু হয়েছে।

গত রবিবার রাতে নগেনাবাদের কয়েক কিলোমিটার দক্ষিণে নলগোড়া বিটের অন্তর্গত শ্রীকান্ত পল্লী কিশোরী মোহনপুর(Mohonpur) এলাকায় বাঘ ঢুকেছিল। রাতে তার গর্জন শোনা গিয়েছিল। এরপর পাখি বুধবার জঙ্গলে ফিরে গেছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু গ্রাম বাসীদের বাঘ ফিরে যাওয়ার বিষয়ে আশঙ্কা ছিল। বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ জানান দিল বাঘ মামা ফিরে এসেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]