Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু তিন জনের, দেহ ফিরল গ্রামের বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বইয়ে কাজ করতে গিয়ে ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বনগাঁর তিন যুবকের। বৃহস্পতিবার সেই তিন জনের দেহ ফিরল গ্রামের বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বছর দুয়ের আগে মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন বনগাঁর চাঁদা পানচিতা গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সি মনোরঞ্জন সমাদ্দার, পাশের সীতানাথপুরের বাসিন্দা ৩৬ বছর বয়সি পীযুষ হালদার ও ২৬ বছর বয়সি শঙ্কর বৈদ্য। গত মঙ্গলবার কাজ করতে গিয়ে ১৮ তলা থেকে পড়ে যান ওই তিন যুবক। এদিন তিন জনের দেহকেই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মনোরঞ্জন, পীযুষ ও শঙ্কর এলাকার খুবই পরিচিত বাসিন্দা। স্বভাবতই তাঁদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। অনেকেই এদিন মনোরঞ্জন, পীযুষ ও শঙ্করকে শেষ দেখা দেখতে তাঁদের গ্রামের বাড়ির সামনে জড়ো হন। চোখের জয়ে শেষ বিদায় জানানো হয় তিন যুবককে।

বাবার মৃত্যু প্রসঙ্গে মনোরঞ্জনের ছেলে সুবীর জানিয়েছেন, আমাদের এক দাদু মুম্বইতে থাকেন। জানতে পেরেছি বাবার কাজ করতে গিয়ে ১৮ তলা থেকে পড়ে যান। তারপরেই মৃত্যু হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই রাজ্যে কোনও কাজ নেই। তাই পেটের দায়ে রোজগার করতেই তাঁদের অন্য রাজ্যে যেতে হয়েছে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00