Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চা বাগানে খুদে সহ আটকে পড়া ৩ হাতিকে বনে ফেরাল তৎপর বনকর্মী

অবশেষে বুধবার বিকেল নাগাদ হাতি তিনটিকে জঙ্গলে ফেরানো হয়েছে। হাতিগুলিকে জঙ্গলের ভেতর ফিরিয়ে দেন তৎপর বনকর্মীরা

Share:

নিজস্ব প্রতিবেদক: চা (Tea) বাগানের মধ্যে খুদে আটকে পড়েছিল তিনটি হাতি (Elephant)। তৎপর হয়ে তাদের জঙ্গলে ফিরিয়েছেন বন কর্মীরা। হাতি দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তাঁদের নিরাপদ দূরত্বে রেখে সাবধানতার সঙ্গে বনের রাস্তায় হাতিদের ফিরিয়ে দিলেন বন কর্মীরা। ঘটনাটি মালবাজারের।

মালবাজার মহকুমার বাবুজোত এলাকার ঘটনা। বুধবার দিন বাবুজোত এলাকার স্থানীয় মানুষেরা দেখতে পান, বাবুজোত এলাকায় ওদলাবাড়ি চা বাগানের মধ্যে ঘুরাঘুরি করছে তিনটি হাতি। তাদের মধ্যে আছে এক ক্ষুদেও। রাজ্য সড়কের একদম কাছেই চা বাগানের মধ্যে চলে আসে হাতিগুলি। তা দেখতে ভিড় জমায় বহু মানুষ।  সেই মানুশদের দূরে সরিয়ে নিরাপদ ভাবে দক্ষতার সঙ্গে হাতিগুলিকে জঙ্গলের ভেতর ফিরিয়ে দেন তৎপর বনকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তারঘেরা জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে বেরিয়েছিল। এভাবেই চলে আসে বাবুজোত এলাকায়। ভোরের আলো ফুটলে হাতির দল জঙ্গলে ফিরে গেলেও এই তিনটি হাতি চাবাগানের মধ্যে আটকে পড়ে। বেরোতে পারছিল না বহু চেষ্টা করেও। এদিকে হাতি দেখতে ভিড় জমিয়েছিল মানুষ। খবর যায় বন দফতরের কাছে। এরপর সেখানে আসে তারঘেরা বন দফতরে কর্মীরা। জানা গিয়েছে, অনেক চেষ্টার পর অবশেষে বুধবার বিকেল নাগাদ হাতি তিনটিকে জঙ্গলে ফেরানো হয়েছে। বনকর্মীরা জানান, শাবক সহ ৩ টি হাতিই সুস্থ রয়েছে। হাতি জনবহুল এলাকার সামনে এলেও কোনও মানুষ বা চা বাগানের ক্ষতি হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00