Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডুয়ার্সে হাতির দাঁত-সহ গ্রেফতার তিন

কুমারগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল হাতির দাঁত দু’টিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধরা পড়ল তিন হাতির দাঁত পাচারকারী। গোপন সূত্রে খবর ছিল যে, হাতির দাঁত নিয়ে ডুয়ার্স এলাকা দিয়ে পাচার করার চেষ্টা করছে একটি দল। কুমারগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল হাতির দাঁত দু’টিকে। সেই মোতাবিক বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ওদলাবাড়িতে পাচারকারীদের জালে পুরতে তৈরি ছিলেন। আর সেই কাজে তিনি সফল হয়েছেন। ধৃতরা আলিপুরদুয়ার জেলার শামুকতলার ও কুমারগ্রাম এলাকার বাসিন্দা। তাদের নাম হল মোজামিল হক, জয়নাল রহমান ও রশিদ মিঞা।

সবজি বোঝাই করা একটি অল্টোগাড়িতে হাতির দাঁত পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, ওই দাঁতগুলি দশ লক্ষ টাকায় বিক্রি করত। পাচারাকারীরা শিলিগুড়ি ছিল এই লেন-দেনের স্থান। তবে সেখানে যাওয়ার আগেই তাদের ধরা পড়তে হয়।

বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণান টেলিফোনে জানিয়েছেন, ‘আমাদের কাছে খবর ছিল হাতির দাঁত পাচার হচ্ছে। সেই মোতাবিল আমাদের বেলাকোবা রেঞ্জের কর্মীরা দু’টি হাতির দাঁত উদ্ধার করেন। তিনজনকে গ্রেফতার করা হয়ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাতির দাঁত দুটো তারা কোথা থেকে পেয়েছে। আগামী বুধবার তাদের আদালতে তোলা হবে’।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00