Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Overloaded Truck ধরতে এবার MVI-দের বিশেষ জ্যাকেট, বসছে Body Camera-ও

পরিবহণ দফতর Overloaded Truck ধরতে এবার MVI বা Motor Vehicles Inspector-দের বিশেষ জ্যাকেট দেবে। সেই সঙ্গে কেনা হচ্ছে Body Camera-ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: Overloading বন্ধে এবার আরও কড়া হচ্ছে রাজ‌্য সরকার। কেননা Overloaded Truck মানেই রাস্তার ক্ষতি। Overloaded Truck মানেই রাজস্বে ফাঁকি। এবার এই ক্ষতি আর ফাঁকির জোড়া কাঁটা সরাতে পদক্ষেপ করছে রাজ্যের পরিবহণ দফতর(Transport Department)। বলা ভাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কড়া মনোভাবের জন্য নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে পরিবহণ দফতর। কেননা সম্প্রতি পণ্যবাহী Overloaded Truck নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ‌্যমন্ত্রী। আর তার পরে পরেই রাজ্যে Overloaded Truck’র দাপট ঠেকাতে পদক্ষেপ করছে পরিবহণ দফতর। কী সেই পদক্ষেপ? জানা গিয়েছে পরিবহণ দফতর Overloaded Truck ধরতে এবার MVI বা Motor Vehicles Inspector-দের বিশেষ জ্যাকেট দেবে। সেই সঙ্গে কেনা হচ্ছে Body Camera-ও। নজরদারি বাড়াতেই এই দুই পদক্ষেপ করছে পরিবহণ দফতর।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, Motor Vehicles Inspector-রা রাস্তায় Overloaded Truck দেখে তা চেকিংয়ের জন‌্য দাঁড় করাতে চাইলেও সেই ট্রাকের চালক গতি বাড়িয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। হামেশাই এই ঘটনা দেখা যায়। দ্রুত বেড়িয়ে যাওয়ার কারণে ওই সব ট্রাককে ধরতেও পারেন না তাঁরা। এমনকি ট্রাকের নম্বরও তাঁরা নোট করতে পারেন না। ধাওয়া করেও অনেকক্ষেত্রেই তাঁকে ধরা যায় না। আর তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে MVI-দের এমন জ্যাকেট দেওয়া হবে যাতে Body Camera বসানো থাকবে। ফলে Overloaded Truck পালিয়ে গেলেও MVI-দের জ্যাকেটে থাকা Body Camera-তে তা ফুটেজ হিসাবে থেকে যাবে। সেই ফুটেজ থেকে ট্রাকের নম্বর ও মালিকের পরিচয় জানা যাবে। সেই কারণেই রাজ্যের পরিবহণ দফতর ৪০০টি Body Camera কিনছে।  

Overloaded Truck’র নম্বর ক‌্যামেরায় ধরা পড়লেই মেসেজ চলে যাবে মালিকের কাছে। অতিরিক্ত পণ্যবাহী গাড়ির মালিকের বিরুদ্ধে তখন নেওয়া হবে আইনানুগ ব‌্যবস্থা। একইসঙ্গে রাস্তার দুধারে চেকিংয়ের দায়িত্বে থাকা MVI-দের জন‌্য বিশেষ জ‌্যাকেট কেনা হচ্ছে প্রায় ৬০০টি যাতে রাতের অন্ধকারেও গাড়ির চালক দূর থেকে দেখতে পান রাস্তায় চেকিং চলছে। সেইমতো সতর্কভাবে তাঁকে গাড়ি চালা্তে হবে। গাড়ির চালকদের দৃষ্টি আকর্ষণ করতেই এই জ‌্যাকেট পড়ানো হবে MVI-দের। Overloaded Truck শুধু রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দেয় তাই নয়, ভারী গাড়ির ওজন নিতে না পেরে প্রায়শই রাজ্যের সড়কপথও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন ভাবে বানানো রাস্তা নষ্ট হচ্ছে দিন কয়েকের মধ্যেই। মেরামতি আর পুনর্নির্মাণে বাড়ছে সরকারি খরচও। সবদিকে নজর রেখে তাই পণ্যবাহী গাড়িগুলির Overloading বন্ধ করার দিকেই কড়া হচ্ছে পরিবহণ দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00