Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই

শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, রাজ্যে বৃষ্টি চললেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার মরসুমে এমনিতেই বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। ঘূর্ণাবর্তের কারণে সেই বৃষ্টির প্রাবল্য আরও বেড়েছিল। তবে শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Meteorological Department) জানিয়ে দিয়েছে, রাজ্যে বৃষ্টি চললেও কলকাতা(Kolkata)-সহ দক্ষিণবঙ্গে(South Bengal) ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই(No Possibility of Heavy Rain)। তবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির একাধিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর। কোচবিহারে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সোমবার থেকে এই জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।  

আরও পড়ুন জীবনবিমা আর স্বাস্থ্যবিমায় GST বিতর্কের মাঝেই জুলাইয়ে বাড়ল পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের ওপর দিয়ে যাওয়া একটি মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। মূলত তার জেরেই চলবে বৃষ্টি। হাওয়া অফিস আগে জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা ৩.১ কিলোমিটার উঁচুতে বিস্তৃত। তবে ঘূর্ণাবর্তটি ক্রমশ বাংলাদ‌েশের দিকে সরে যাচ্ছে। আগের তুলনায় সেটি দুর্বলও হয়েছে। তাই শুক্রবার থেকে কলকাতা সহ আশেপাশের জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে সারা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের নিরিখে প্রায় স্বাভাবিক।

আরও পড়ুন হাওড়ার সালকিয়ায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু বিশ্ববিদ্যালয় পড়ুয়ার

বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে বৃষ্টির পরিমাণ ৯২ মিলিমিটার। কলকাতায় বৃহস্পতিবার সারা দিনে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডায়মন্ডহারবারে ৮৫ মিলিমিটার, মগরায় ৫৮ মিলিমিটার, সাগরদ্বীপে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমে সারা দিনে বৃষ্টির পরিমাণ ৩২ মিলিমিটার, উলুবেড়িয়ায় ২১ মিলিমিটার, বাঁকুড়ায় ৩৩ মিলিমিটার, শ্রীনিকেতনে ১৪ মিলিমিটার, সল্টলেকে ৩৩ মিলিমিটার, কাঁথিতে ২০মিলিমিটার, কলাইকুন্ডায় ৪১ মিলিমিটার, পানাগড়ে ৪৬ মিলিমিটার এবং ব্যারাকপুরে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00