Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুঃসাহসিক চুরি কালী মন্দিরে, গায়েব লক্ষাধিক টাকার গয়না

এমনকি দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে প্রতিমার সোনার জিভ, ২০ ভরির রুপোর খাঁড়া, ১৫ ভরির রুপোর কোমরবন্ধও । এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পানাগড়ের রেলপাড় শ্মশান কালী মন্দিরে। প্রতিমার গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনা ও রুপোর গয়না। মন্দির কমিটির অভিযোগ, গয়নার মোট পরিমাণ টকায় প্রায় লক্ষাধিক। দুষ্কৃতীরা এই তাণ্ডব চালায় মন্দিরের তালা ভেঙে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

জানা গিয়েছে, গয়নার সঙ্গে পুজোর সরঞ্জাম এবং ২টি প্রণামী বাক্সের টাকা নিয়েও চম্পট দিয়েছে। অভিযোগ জানানো হয়েছে স্থানীয় থানায়। এই ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মন্দির চত্বরের ঘরে ২ জন ছিলেন। সকালে তাঁরা দরজা খুলতে গিয়ে বুঝতে পারেন দরজা বাইরে থেকে আটকানো রয়েছে। তারপর তাঁরা ফোন করেন মন্দিরের বাকি কর্মচারীদের। এরপরে দেখা যায়, মন্দিরের তালা ভাঙা। এরপরেই দেখা যায় মন্দির থেকে সব উধাও। এমনকি দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে প্রতিমার সোনার জিভ, ২০ ভরির রুপোর খাঁড়া, ১৫ ভরির রুপোর কোমরবন্ধও । ২ টি প্রণামী বাক্স শূন্য অবস্থায় পড়ে রয়েছে মন্দিরের পেছনের জঙ্গলে।

উল্লেখ্য, এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুরির তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর দেওয়া হয়েছে আশেপাশের থানাগুলিকেও। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

0:00