Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে টানা পরপর ম্যাচে হারের জেরে চাপে পড়েছে হার্দিক পাণ্ড্যের মুম্বই ইন্ডিয়ান্স। দলের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। বিশেষ করে অধিনায়ক হার্দিক পান্ডিয়া-র নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ।  সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতা চোখে পড়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ফলে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে দলের অধিনায়কের উপর।  এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমর্থকদের একাংশ সরব হয়েছেন। তাদের দাবি, দলকে ঘুরে দাঁড় করাতে অধিনায়কত্বে পরিবর্তন আনা জরুরি। অনেকেই চাইছেন, দলের প্রাক্তন সফল অধিনায়ক রোহিত শর্মা-র হাতে আবার নেতৃত্ব তুলে দেওয়া হোক।

 পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে মুম্বই পয়েন্ট টেবিলের একেবারে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার, পাঁচবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসের কাছে সহজেই হেরে যায়। এটা চলতি মরশুমে তাদের চতুর্থ পরাজয়। পাঁচ ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে কেবল জয়ী হয়েছিল মুম্বই। ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ১৩ বছরের প্রথম ম্যাচে হারের অপয়া তকমা কাটিয়েছিল। তার পর থেকে একটিও ম্যাচ জিততে পারেনি। খারাপ এই ফর্মের পরেই  ক্রিকবাজে এক সাক্ষাৎকারে  ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি  পঞ্জাবের বিরুদ্ধে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনা করে বলেছেন যে, ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার পর থেকে এই অলরাউন্ডারের নেতৃত্ব আশানুরূপ ছিল না।

মনোজ তিওয়ারি প্রশ্ন তুলে বলেছেন, “দায়ভার কোথা থেকে আসবে? নিজের দিকেও তাকাতে হবে। আপনাকে দেখতে হবে আপনি কেমন খেলছেন। আমার মতে, এই বছর সাফল্য পাচ্ছেন না মানে এই নয় যে ভুলগুলো শুধু এই বছরেই হয়েছে। আপনাকে মূল কারণটিও খতিয়ে দেখতে হবে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে বেশ কয়েকটি ট্রফি জিততে সাহায্য করেছেন।” এর পরেই  তিনি হার্দিককে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলে  রোহিত শর্মাকে তা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ।  উল্লেখ করেন যে এই অভিজ্ঞ ব্যাটসম্যান ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটিকে পাঁচটি ট্রফি এনে দিয়েছেন।

আরও পড়ুন: পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মোহাম্মদ হারিস, ভাইরাল ভিডিও

তিনি বলেছেন, “২০২৩ সালে কোনো ট্রফি ছিল না। ২০২৪ সালেও কোনো ট্রফি ছিল না, এবং এ বছরও একই ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। আমার মনে হয় তাঁর অধিনায়কত্ব দুর্বল। আমি কঠোর হতে চাই না। কিন্তু হার্দিক যেভাবে দলকে নেতৃত্ব দেওয়া উচিত, সেভাবে দিচ্ছে না। একজন অধিনায়ক হিসেবে সক্রিয় থাকাটা খুব জরুরি। আমার মনে হয়, যদি কোনো সমাধানের প্রয়োজন হয়, তবে হার্দিকের উচিত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো এবং দায়িত্বটা রোহিতের হাতে ফিরিয়ে দেওয়া। যখন আপনারা রোহিতকে সরিয়ে দিয়েছেন, আপনারা অবিচার করেছেন।” নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি, পিবিকেএস-এর কাছে হারের ম্যাচে হার্দিকের কৌশলগত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মনোজ তিওয়ারি।  বিশেষ করে শেরফেন রাদারফোর্ডের আগে নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনার সিদ্ধান্তের।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00