Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছিল হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচ। খেলা দেখায় মত্ত ছিলেন দর্শকরা। ২২ গজের ময়দানে উপস্থিত ব্যাটার, বোলার, আম্পায়াররা।  সেই সময়েই মাঠের মধ্যে ট্রাক চালিয়ে  ঢুকে পড়লেন এক ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছেন খেলোয়াড় থেকে দর্শকরা। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি।  ধারাঙ্গাওঁতে হওয়া জলগাঁও গ্রামীণ এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে।  

ফাইনাল ম্যাচের ঠিক আগে এক ব্যক্তি ক্রিকেট ময়দানে ট্রাক্টর চালিয়ে প্রবেশ করেন। তিনি পিচে ট্রাক্টর চালিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পুরো পিচটি  নষ্ট করে ফেলা হয়। যার কারণে  ম্যাচটি খেলা অসম্ভব হয়ে পড়ে। এই ঘটনায় খেলোয়াড়, আয়োজক এবং স্থানীয় দর্শকরা হতবাক হয়ে যান। জানা গিয়েছে,  এই বিবাদটি স্থানীয় রাজনৈতিক উত্তেজনার ফল। যদিও ঘটনাটির পেছনের সঠিক কারণ এখনও অস্পষ্ট, খেলাধুলায় এই রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও  অনেক প্রশ্ন তুলেছেন।  অবাক হওয়ার বিষয় এটাই যে, এতবড় একটি ঘটনা সত্ত্বেও কোনও  পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয়রা বলছেন, এই ঘটনাটি একেবারেই যুক্তিযুক্ত নয়  এবং এটি এই অঞ্চলে ক্রিকেটের প্রসারের প্রচেষ্টাকে ব্যাহত করেছে।  অনেকেই বলছেন, যে মাঠে তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রদর্শনের স্বপ্ন নিয়ে এসেছেন, সেখানে এমন বিশৃঙ্খলা অত্যন্ত হতাশাজনক।

আরও পড়ুন: খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

অনেকেই বলছেন, এই ঘটনাটি ফের একবার  ভাবতে বাধ্য করেছে যে, স্থানীয় পর্যায়ের ক্রীড়া অনুষ্ঠানগুলোও কি আর রাজনৈতিক বিতর্ক থেকে বাদ যাচ্ছে না? ভাইরাল ভিডিও অনুসারে, জানা গিয়েছে,  ক্লাস ওয়ান ১১-এর দলটি ৭.৫ ওভারে ৫৬ রানে ৫ উইকেট হারিয়েছিল। হর্ষল পি. ২১ রানে এবং বিশাল পি. ৯ রানে ব্যাট করছিলেন। বোলিং বিভাগে প্রাজল   দুর্দান্ত পারফর্ম করে দুটি উইকেট নিয়েছিলেন। ম্যাচটি যখন হাড্ডাহাড্ডি পর্যায়ে ছিল সেই সময়ে মাঠে ট্র্যাক্টর প্রবেশ করে। তৈরি হয় হট্টগোল।  খেলায় বিঘ্ন ঘটে এবং ম্যাচটি থামিয়ে দেওয়া হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00