৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১৩ নভেম্বর ছুটি ঘোষণা রাজ্যের

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের সর সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ রাখা তথা ছুটির বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের(Bengal) ৫টি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন(Bye Election in 6 Assembly Seats) রয়েছে। সেই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ২টি কেন্দ্র। সেই দুই কেন্দ্র হল কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। দক্ষিণবঙ্গে থাকা বাকি ৪টি কেন্দ্র হল বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি। এই ৬ কেন্দ্রেই আগামী ১৩ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। অর্থাৎ সেদিন ওই ৬ বিধানসভা কেন্দ্রের ভোটাররা বুথমুখো হবেন। আর সেই কারণেই সেদিন অর্থাৎ ১৩ নভেম্বর রাজ্য সরকার(West Bengal State Government) ওই এলাকাগুলিতে ছুটি ঘোষণা করে দিল। NIA Act মেনেই সেই ছুটি ঘোষণা(Holiday Declared) করা হয়েছে। তবে এই ছুটি রাজ্যজুড়ে লাগু হচ্ছে না।

আরও পড়ুন, কেরলের নীলেশ্বরমে বাজির গুদামে আগুন লেগে বিস্ফোরণ, আহত শতাধিক

রাজ্যের অর্থদফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে দেখা যাচ্ছে, ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকাগুলিতেই এই ছুটি লাগু করা হয়েছে। ওই ৬ বিধানসভা কেন্দ্রের এলাকায় থাকা সব সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা ও পঞ্চায়েতের মতো সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গায় এই ছুটি কার্যকর হবে। এছাড়া শিল্প-বাণিজ্যিক সংস্থা, চা বাগান, দোকান প্রভৃতির কর্মীদের ওইদিন সবেতন ছুটি দেওয়ার জন্য পৃথক একটি নির্দেশিকা জারি করবে রাজ্যের শ্রম দফতর। যেসব আসনে উপনির্বাচন হচ্ছে সেখানকার কোনও ভোটার এলাকার বাইরে কাজ করলে ওইদিন বিশেষ ছুটি পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপনির্বাচনে কোথাও পুনরায় ভোট নেওয়া হলে সেক্ষেত্রে প্রাপ্য হবে বিশেষ ছুটি।

আরও পড়ুন, ‘আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না’, আর্জি মমতার

এই উপনির্বাচন রাজনৈতিক ভাবে শাসক ও বিরোধী উভয়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্যে শাসকের ওপর থেকে মানুষের আস্থা সরে গিয়েছে, নাকি এখনও আছে তার কিছুটা হলেও আঁচ মিলতে পারে এই উপনির্বাচনে। আবার বিজেপিকে পিছনে ঠেলে দিয়ে বামেরা আপ্রাণ ভাবে চেষ্টা করছে রাজ্যের বিরোধী পরিসরের মাটি ফিরে পেতে। সেই কারণে তাঁরা এবার কংগ্রেসের সঙ্গেও জোট গড়েনি। নিজেরাই ৬ আসনে প্রার্থী দিয়েছে। আবার বিজেপিও চাইছে তাঁদের পায়ের তলার মাটি ধরে রাখতে। সেই মাটি ধরে রাখা বা না রাখার লড়াইয়ে কে সফল হল আর কে বিফল সেটা এই উপনির্বাচনের ফলই বলে দেবে। বিশেষ করে যখন আর মাত্র দেড় বছরের মধ্যেই রাজ্য বিধানসভার নির্বাচন হতে চলেছে, তখন তার আগে এই উপনির্বাচন কার্যত সকলের কাছেই অ্যাসিড টেস্ট হয়ে উঠেছে।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

১০০০ কোটিরও বেশি বকেয়া, ‘আগে টাকা, পরে বিদ্যুৎ’, সায় নবান্নের

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]