Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেলে চাকরির নামে প্রতারণা, টোপ দিয়ে দুই প্রতারককে ধরিয়ে দিল চাকরিপ্রার্থী

রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাওয়া হয়েছিল ৬ লক্ষ টাকা। সেইমতো ১ লক্ষ ১৫ হাজার টাকা দিয়েও দিয়েছিলেন চাঁচোল থানা এলাকার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাওয়া হয়েছিল ৬ লক্ষ টাকা। সেইমতো ১ লক্ষ ১৫ হাজার টাকা দিয়েও দিয়েছিলেন চাঁচোল থানা এলাকার বাসিন্দা জ্যোতির্ময় পাণ্ডে। তাঁর ই-মেলে একটি নিয়োগপত্রও আসে। কথা ছিল, কাজে যোগ দিয়েই বাকি ৫ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু ওই ই-মেল দেখে সন্দেহ হয় ওই চাকরিপ্রার্থী এবং তাঁর মা রুমা পাণ্ডের। শুক্রবারই মালদা ডিআরএম অফিসে কাজে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতির্ময় পাণ্ডের। কিন্তু তাঁর সন্দেহ হওয়ায় তিনি মালদা ডিআরএম অফিসে বাকি টাকা মিটিয়ে দেওয়ার টোপ দিয়ে ডেকে আনেন ওই ব্যক্তিকে।

এরপরই স্থানীয় মানুষজনদের সহায়তায় দুই প্রতারককে ধরে রেলের আধিকারিকদের সামনে হাজির করেন জ্যোতির্ময় এবং তাঁর মা। পরে দেখা যায় জ্যোতির্ময়ের সন্দেহই ঠিক। ওই নিয়োগপত্রটি ভুয়ো। খবর দেওয়া হয় আরপিএফকে। ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। এরপরই তাঁদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম আজাদ কুমার ও মোহাম্মদ ঈসা খান। তাঁদের বাড়ি বিহারের পাটনা জেলায়। এই প্রতারণা চক্রের পিছনে আরও বড় কেউ বা রেলেরই কোনও কর্মচারী জড়িত রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00