Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গে ফের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

টনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নার্সিং ছাত্রীর (Nursing Student) ঝুলন্ত দেহ উদ্ধার। এবার উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের (North Bengal Medical Nursing Training College) এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের (North Bengal Medical Nursing Training College) এক ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখতে পান তার সহপাঠীরা। এরপর বিষয়টি তারা জানায় কলেজ কর্তৃপক্ষকে। তড়িঘড়ি ওই ছাত্রীকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত তরুণী বালুরঘাটের বাসিন্দা ছিলেন। নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই চাহত্রী আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এখনও কোনও প্রশাসনিক আধিকারিক মুখ খুলতে চাননি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

উল্লেখ্য মাস খানেক আগে ওদলাবাড়ির (Oodlabari) গোবিন্দ কলোনিতে সোমাশ্রী সরকার নামের ১৯ বছর বয়সী এক নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী ছিল সে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00