Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ রুখতে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ রুখতে স্কুলের গেটে দুজন সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের এক শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর সেই মামলায় নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ রুখতে স্কুলের গেটে দুজন সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে।

উত্তর ২৪ পরগনা জেলার শাসনের গোলাবাড়ি পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শেখ শফি আলম। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দু’বছর ধরে বেতন আটকে রাখার অভিযোগ করেন ওই স্কুলেরই এক শিক্ষক। কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল শুক্রবার।  এদিন ওই মামলার চূড়ান্ত রায় দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।  অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ শফি আলমের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ, ১০ জুন পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না।অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে ঢোকা রুখতে স্কুলের গেটে দুই জন সশস্ত্র পুলিশ মোতায়েন রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চূড়ান্ত রায়ে বিচারপতি জানান, ১০ জুন পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না। একইসঙ্গে আদালতের এই নির্দেশ কার্যকর করার জন্য স্কুলের গেটে দু’জন সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবেন। এমন বেনজির রায়ে আদালত কক্ষে হইচই পড়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপারকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নির্দেশ দেন, অবিলম্বে স্কুলের গেটে দু’জন বন্দুকধারী পুলিশ মোতায়েন করতে হবে। অন্যদিকে এমন রায় দেওয়ার পর অনেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চা করছেন করছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বহু উল্লেখযোগ্য রায় দিয়েছেন।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00