Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ অগ্নিকান্ড ইংরেজবাজারে, ক্ষতিগ্রস্থ ৩টি দোকান

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজ বাজার থানা এলাকার চিত্তরঞ্জন পৌর বাজারে। রবিবার চিত্তরঞ্জন পৌর বাজারের একটি দোকানে আগুন লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজ বাজার থানা এলাকার চিত্তরঞ্জন পৌর বাজারে। রবিবার চিত্তরঞ্জন পৌর বাজারের একটি দোকানে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের জেরে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্থ  হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মালদা জেলার ইংরেজ বাজার এলাকার চিত্তরঞ্জন পৌর বাজারের দোতলার একটি দোকানে আগুন লাগে।  এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।  সকাল সকাল বাজারে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় মানুষ জন ইংরেজ বাজার থানায় খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রতি রবিবার ওই বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।  এদিন রবিবার হওয়ায় নিয়ম মতো চিত্তরঞ্জন পৌর বাজারের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। দোকান বন্ধ থাকা অবস্থায় কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যবসায়ী সমিতি এবং দমকলের প্রথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। অগ্নিকান্ডের জেরে তিনটি দোকান সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ব্যবসার পণ্য সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

এক কোপে আলাদা স্বামীর গোপনাঙ্গ, স্ত্রীর কাণ্ডে চাঞ্চল্য এলাকায়

সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি, মালদা থেকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

ভুয়ো বৃহন্নলার নাটক ফাঁস, প্রতারক গ্রেফতার ‘আসলদের’ তৎপরতায়

মালদার ইংরেজবাজারে চুরি রুখতে গ্রাম পাহারা, প্রহরারত যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

ভাতের থালায় সম্প্রীতির ছবি, বিভাজন মানে না সন্দীপ-সোলেমান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00