Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে রণক্ষেত্র মুর্শিদাবাদ, পুলিশের গাড়িতে আগুন, চলল কাঁদানে গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে। এদিকে বিক্ষোভকারীরা পরপর দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ(Lathicharge) করে ও কাঁদানে গ্যাসের সেল ছোড়ে(Gas Firing)।উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে। তারপরেই ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে বিভিন্ন জায়গায়। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় ওয়াকফ বিল(Waqf Bill) প্রত্যাহারের দাবীতে চলছিল পথ অবরোধ ।আর তা ঘিরেই রণক্ষেত্রর রূপ নেয়।

পুলিশ সূত্রে খবর, অনেক বোঝানোর পরেও যখন পথ অবরোধ কারীরা কোনো কথাই মানছিল না, তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু প্রতিবাদ কারীদের উপর লাঠিচার্জ কেনো পুলিশের? প্রতিবাদ করলেই কি পুলিশ লাঠি চার্জ করবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সেই কারণে পুলিশের লাঠিচার্জ। এই ঘটনায় হিংসা ছড়িয়ে পড়ে রঘুনাথ গঞ্জ থেকে জঙ্গিপুর সর্বত্র। সোমবার মুশিদাবাদ জেলার সুতির(Suti) নিমতিতা স্টেশনে দীর্ঘক্ষণ ড্রেস অবরোধ থাকার পর আরপিএফ রাতে লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেয়। সেই সময় আরপিএফ(RPF) এর সঙ্গে নিমতিতা স্টেশনে (Nimtita Station)অবরোধকারীদের তুমুল সংঘর্ষ বাঁধে।

টানা পাঁচ ঘন্টা রেল অবরোধের দরুন দূরপাল্লার ও একাধিক লোকাল ট্রেন আটকে যায় নিমতিতা সহ বিভিন্ন স্টেশনে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ক্রমাগত ওয়ার্ক অফ বিল সংক্রান্ত আইন বাতিলের দাবিতে জঙ্গি আন্দোলন সংঘটিত হতে শুরু করেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ করতে পারছে না। আধা সামরিক বাহিনী এখনই নামানো উচিত পশ্চিমবঙ্গে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00