Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল বাসন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: চায়ের দোকানে বসে চলছিল আলাপ-আলোচনা। আর তখনই হঠাৎই প্রাক্তন প্রধানের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এলাকারই কয়েকজন যুবক। যারা আরএসপি(RSP) আশ্রিত সমাজবিরোধী বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনায় গুরুতর আহত হন প্রাক্তন প্রধান সিদাম মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার(Basanti P.S.) সোনাখালী এলাকায়। আশংকাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার বাসন্তীতে বোর্ড গঠন চলছিল। সেখানেই দীর্ঘক্ষণ ছিলেন বাসন্তীর প্রাক্তন প্রধান সিদাম মন্ডল(Sidam Mondal)। সিদাম সেখান থেকে বেশ কিছুক্ষণের জন্য চায়ের দোকানে এসেছিলেন চা খেতে। আর সেখানে কয়েকজন যুবকের সঙ্গে হঠাৎই রাজনৈতিক বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। তার মধ্যে এক যুবক সিদামকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে গলায়। রক্তাত অবস্থায় লুটিয়ে পড়ে চায়ের দোকানের মধ্যেই। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার বাসন্তী হাসপাতাল নিয়ে যায় । সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত রাহিদ খান নামে ওই যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় মানুষজন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া বাড়িতে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি।

উল্লেখ্য ,বাসন্তী গ্রাম পঞ্চায়েতের (Basanti Gram Panchayet)গতবারের বিদায়ী বোর্ডের প্রধান ছিলেন সিদাম। এবার নতুন বোর্ডের প্রধান হয়েছেন তার স্ত্রী পারুল মন্ডল। তৃণমূলের তরফে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন আমাদের দলের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে আরএসপি । অন্যদিকে আরএসপির প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর বলেন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে আরএসপির কোন যোগ নেই।

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

0:00