Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তী থেকে আসা সশস্ত্র ডাকাত দল ধরা পরল নিউটাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: আবারো আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতী। নিউটাউন এর ছাপনা ব্রিজের কাছ থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে টেকনোসিটি থানার(Techno City P.S.) পুলিশ। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়।পুলিশ সূত্রে খবর ,গতকাল গভীর রাতে টহলদারি পুলিশ এর নজরে আসে একটি পিকআপ ভ্যান আসছে ছাপনা ব্রিজের দিকে। পুলিশ দেখে গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। গাড়িতে সাত থেকে আট জন ছিল।

প্রত্যেকে ছুটে পালতে শুরু করে। তার মধ্যে থেকে তিন জনকে ধরে ফেলে পুলিশ। এর পর গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর , ধৃতরা প্রত্যেকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী(Basanti) এলাকার বাসিন্দা। তবে তারা কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে নিউটাউন(Newtown) আসছিল খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ এর প্রথমিক অনুমান এরা দল বেঁধে ডাকাতি করার উদ্যোশে বের হয়। যেখানে সুবিধা মনে করে সেখানে গিয়ে হামলা করে।

এর পাশাপাশি আরো কোনো অপরাধ করার ছক ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আজ ধৃত তিন দুষ্কৃতিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ মাহাত, বিষ্ণু পদ মাহাত ও রতন সর্দার। ধৃতদের এর আগে কোন অপরাধমূলক কাজের সঙ্গে যোগসাজশ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।যে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে তাদের সন্ধান কোথায় পাওয়া যায় তা জানতে জোর কদমে সোর্স নেটওয়ার্ক মজবুত করছে টেকনো সিটি থানা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00