Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, বাড়ল চা শ্রমিকদের মজুরি

এবার থেকে মজুরি বাড়ানো হচ্ছে ১৮ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচন নির্ঘন্ট। তার আগেই সুখবর। বাড়ল চা (TEA) শ্রমিকদের মজুরি।

দিন প্রতি চা শ্রমিকদের মজুরি ছিল ২৩২ টাকা। এবার থেকে মজুরি বাড়ানো হচ্ছে ১৮ টাকা। মানে, মজুরি বেড়ে হলো ২৫০টাকা। আর এতেই আপ্লুত চা শ্রমিকরা। 

উল্লেখ্য, চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বারবার সরব হয়েছিলেন অভিষেক। সাম্প্রতিক কালে তাঁর হুঁশিয়ারি ছিল, আগামী ২ মাসের মধ্যে চা শ্রমিকদের সমস্ত পিএফ মেটাতে হবে। না হলে বৃহত্তর আন্দলনে নামবে দল। বলেছিলেন, তিনি জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করবেন ৫০ হাজার চা শ্রমিকদের নিয়ে। বলেছিলেন, ক্রেশের জন্য তিনি শ্রমমন্ত্রীর সঙ্গে নিজে কথা বলছেন।

জানিয়েছিলেন, ৭১টি ক্রেশ ও ৪২টি স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। আগামী ৪ মাসের মধ্যেই হয়ে যাবে ৩৪টি ক্রেশ। তাঁর দাবি, আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ৭৬ টাকা। তৃণমূল ক্ষমতায় আসার পরে তা দফায় দফায় বেড়ে হয়েছে ২৩২। উল্লেখ্য, আজকের পরে তা বেড়ে হলো ২৫০। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00