Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তারকেশ্বরে একমাস ব্যাপী ঐতিহ্যবাহী গাজন মেলা শুরু হল

Share:

নিজস্ব প্রতিনিধি,তারকেশ্বর: আজ থেকে শুরু হল শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা বা গাজন মেলা। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠলো শৈবতীর্থ তারকেশ্বর ধাম। রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে(Tarakeswar) এসে বাবার মন্দিরের সংলগ্ন দুধপুকুরে স্নান করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত হলেন।

আগামী একমাস যাবৎ এই ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাত্রে হব্যিসি খেয়ে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত থেকে জীবন যাপন করবেন বলে জানা যায়। এ বিষয়ে তারকেশ্বর মন্দিরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন, বিগত দুবছর করনা(Corona) কাল ছিল ।তাই মন্দির কর্তৃপক্ষ অনেক বিধি নিষেধ ছিল।

কিন্তু এ বছর থেকে সমস্ত বিধি নিষেধ শিথিল হয়েছে ।তাই বাবার ভক্তরা ছুটে আসছেন গাজনের উৎসবে যোগ দিতে। টানা একমাস এই সন্ন্যাস ব্রত চলার পর আগামী পয়লা বৈশাখ আবার শেষ হবে।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

0:00