Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকি রোড এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল) এক বিশাল মহিলা ঢাকিদের শোভাযাত্রা নিয়ে রাস্তায় নামেন। ঢাকের তালে তালে এই শোভাযাত্রা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বসিরহাট থানা এলাকা থেকে শুরু করে টাকি রোড কলেজ মোড় এবং ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পথচলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: সেই পুরনো মেজাজে অধীর, বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর

প্রচারের ফাঁকে সুরজিৎ মিত্র জানান, আগামী ২৫ এপ্রিল বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। সেই সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, ওই জনসভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে। প্রার্থী আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২৬ সালে এই কেন্দ্রে আরও বেশি ভোটে জয়লাভকরবে তৃণমূল কংগ্রেস এবং সেই জয় উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। বিরোধীদের নানা অভিযোগ ও কৌশলকে গুরুত্ব না দিয়ে তিনি আত্মবিশ্বাসী, মানুষই শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00