Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাম্রলিপ্ত শহরে বিদেশি অতিথিদের উপস্থিতে উন্মোচন বুদ্ধ মূর্তির

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুকঃ তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ।সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সাথে আর্তিক সম্পর্ক রয়েছে। তাই তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা কমিটির উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ি(Tamrolipto Rajbari) প্রাঙ্গণে বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে।বুধবার থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতিতে বুদ্ধ মূর্তির উন্মোচন ঘটে।

৩ লক্ষ টাকা খরচ করে মূর্তিটি নির্মান করা হয়। সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উন্মোচন ঘটে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ প্রথমদিন। চলবে আগামী দুদিন ধরে। আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন।

তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান(Chairman) জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছিলেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে। তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বুদ্ধমূর্তির উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে  এই প্রয়াস। বিদেশির পাশাপাশি অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00