টানা ৪ দিন ট্রেন চলাচল বন্ধ তমলুক-দিঘা রুটে, হলদিয়া – মেচেদা রাজ্য সড়ক থাকবে বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে তমলুক- দিঘা রেললাইনে। একই সঙ্গে রাজ্য সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ হবে হলদিয়া – মেচেদা রুটে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে হলদিয়া – মেচেদা রাজ্য সড়কের(Haldia – Mecheda State High way) নন্দকুমার রেলগেটে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। রেল লাইনের মেরামতির কাজের জন্য ১৭ মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত রাত ন’টা থেকে ভোর ছ’টা পর্যন্ত যান চলাচল ও ট্রেন চলাচল বন্ধ থাকবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া –  মেচেদা রাজ্য সড়কে। দক্ষিণ পূর্ব রেল সুত্রে বলা হয়েছে এই কাজ দু-তিনদিনের মধ্যে শেষ করার চেষ্টা হবে। কাজ শেষ হয়ে গেলে কুড়ি তারিখে মধ্যে খুলে দেওয়া হবে রেলগেটের রাস্তা।

হলদিয়া মেচেদা রাজ্য সড়ক পূর্ব মেদিনীপুরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা। সেইসঙ্গে এই রাস্তাতেই রয়েছে তমলুক দিঘার রেলপথের লেভেল ক্রসিং(Level Crossing)। রাত নটার পর হলদিয়া মেচেদা রাজ্য সড়কের যেরকম কোন যান চলাচল করবে না তেমনি দিঘা থেকে তমলুকে ওই শাখায় রেল চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সমস্যা হবে বহু যাত্রীদের। শুক্র ও শনি ছিল হোলি এবং দোল উৎসব। এই রঙের উৎসবে হাজার হাজার পর্যটক ছুটি কাটাতে গিয়েছিল দিঘাতে। তাদের মধ্যে অধিকাংশই ফিরে চলে আসে রবিবার।

বাকিরা যারা রবিবার ফিরতে পারেননি তাদের কলকাতায় ফিরতে বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে। পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাতে যে সমস্ত যাত্রীরা দিঘা(Digha) থেকে বাড়ি ফিরবেন তমলুকের নারায়ণপুরের রাস্তা ধরে রূপনারায়ণের পাড় বরাবর রাস্তা দিয়ে আসতে হবে। এছাড়া যারা হলদিয়া যাবেন তাদের ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে। এই নির্দিষ্ট রাস্তা গুলিতে ট্রাফিক পুলিশরা থাকবে। যান চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সহযোগিতা করবে। সাধারণ যাত্রীদেরও প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]