Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীমান্তের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়-বাড়ন্ত সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল হয়ে রয়েছে। আগের মতো আর মাঠে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের(BSF) কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয় ভয় থাকেন এলাকার খুদেরা। তাই একপ্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুবসমাজ। দীর্ঘদিন ধরে বসিরহাটের স্বরূপনগরের(Swarupnagar) মতো সীমান্তবর্তী ব্লকে এই ছবি মানুষের অতি পরিচিত‌।

তাই এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখি করতে উদ্যোগী হল স্বরূপনগরের ছাত্র ও যুবসমাজ। স্বরূপনগর ব্লকের স্বরূপনগর-বাঙলানী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয় অন্যদিকে, দুঃস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয়। সঙ্গে চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এই ফুটবল টুর্নামেন্টে(Football Tournament) খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রহিম নবি, অসীম বিশ্বাস ও অ্যালভিটো ডি’ কুনহার মতো প্রাক্তন ফুটবলাররা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য্য ও মৎস‍্য কর্মাধ‍্যক্ষ বাপ্পা ঘোষরা বলেন, “এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন যুব সমাজকে মাঠমুখী করা যাবে অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ আরো বাড়ানো সম্ভব হবে।”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00