Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহজাহানের সঙ্গে শুভেন্দুর ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডের পর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজছে পুলিশ। শাহজাহানকে ধরতে নাকাতল্লাশি চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে একটি পুরনো ছবি সামনে এসেছে যেখানে শেখ শাহজাহানের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি।

শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অভিযোগ, শাহজাহানকে শুভেন্দু বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। বিজেপিতে যেতে না চাওয়ায় শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়েছেন শুভেন্দু। শাহাজাহানের সঙ্গে শুভেন্দুর ছবি সামনে সুকুমার মাহাতো জানান, ইডিকে দিয়ে বিজেপি আসলে প্রতিহিংসার রাজনীতি করছে।

এদিন শাহজাহানের সঙ্গে তাঁর ছবি সামনে আসতেই সাফাই দিতে হয়েছে শুভেন্দুকে। এই প্রসঙ্গে শাহজাহানকে উদ্দেশ্য করে তিনি জানান, ‘আমি যখন সেচমন্ত্রী ছিলাম, তখন হাসনাবাদ এসেছিলাম। তখন ওখানকার যিনি রাজা, বাদশা, তিনি দেখিয়েছিলেন কোথায় বাঁধ জুড়েছে, কোথায় বাঁধ কেটেছে। বিজেপি এসব লোককে নেবে না।‘ একইসঙ্গে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন শুভেন্দু।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00