Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাঘের দর্শন পেলেন সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা থেকে আসা আট জনের পর্যটকের দল তারা সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়েনের বোর্ড চেপে এবং বিক্রমাদিত্য মণ্ডলের দক্ষ গাইডে সুন্দরবনের সজনেখালি জঙ্গলে ঘুরতে যায়।সেখানে যাওয়ার পর সেখান থেকে ফেরার পথে বিশাল আকারে রয়েল বেঙ্গল টাইগার তারা দেখতে পায়। কখনো বাবা মাকে দেখা যায় জলে সাঁতার কেটে পার হচ্ছে। কখনো জঙ্গলের পাড়ে দুলকি চালে হাঁটতে দেখা যায়।সাথে সাথে তা ক্যামেরা বন্দী ও করেন তারা।

আর এমনি বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার- সুন্দরবনের বাঘ ক্যামেরাবন্দি হওয়ায় যেমন পর্যটক খুশি তেমনি এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও গাইডরা ভীষণ খুশি। বিশেষ করে বারে বারে বাঘের দর্শন মেলায় পর্যটকদের ঢল যেমন নামছে সুন্দরবনে,তেমনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের রুজি রোজগার ও বাড়ছে। সবটাই ভরসা ডোরাকাটা মামা। তবে মাঝেমধ্যে লোকালয়ে এই বাঘ ঢুকে পড়লে তখন আতঙ্ক ছড়াচ্ছে। শুরু হচ্ছে বন দফতরের আর বাঘমামার লুকোচুরি খেলা। এদিকে, সুন্দরবনের পর্যটকদের এই ঘুরতে যাওয়ার বিষয়ে বন দফতর সতর্ক রয়েছে।

যাতে কোন অঘটন না ঘটে তার জন্য জঙ্গলের খুব কাছে যাওয়ায় বিধি নিষেধ রয়েছে নৌকো ও বোর্ডের। এদিকে রুজি রোজগারের জন্য বাঘ মামার দেখা মিললেও জীবনে ঝুঁকি নিয়ে সুন্দরবনের মানুষজনকে কাঁকড়া ধরতে যেতে হয় জঙ্গলের নদী সংলগ্ন খাঁড়ি পথে। আর তাতেই মাঝেমধ্যে সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি হতে হয় তাদের। কেউ বেঁচে ফিরে আসেনা আহত হয়ে কাউকে আবার ক্ষুধার্ত বাঘের ভক্ষণের শিকার হতে হয়। বসন্তকালে পর্যটকদের বাঘ মামা দেখা দিয়ে এই মুহূর্তে সুন্দরবনের টুরিস্ট অর্থাৎ পর্যটন ব্যবসাকে বেশ চন মনে করে তুলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00