Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনে যন্ত্রচালিত বোট চুরি করে চম্পট দিল জলদস্যুরা

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: গভীর রাতে নদীর ঘাটে বাঁধা মৎস্যজীবীর যন্ত্রচালিত বোট চুরি করে নিয়ে চম্পট দিল জলদস্যুরা । সুন্দরবনের ডাসা নদী থেকে মাছ ধরার বোট চুরি করে পালালো জলদস্যুরা। তদন্তে পুলিশ ও বিএসএফ। বসিরহাটের(Bashirhat) সুন্দরবনের সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ঢোলখালির বাসিন্দা প্রেমাংশু মন্ডলের মাছ ধরার বোট ডাসা নদীতে বাঁধা ছিল। রাতে বোট ঘাটে বেঁধে রেখে তারা বাড়ি চলে যান ।

মঙ্গলবার সকালে মৎস্যজীবীর স্ত্রী অপর্ণা মন্ডল নদীতে এসে নৌকা খুঁজে পায় না। আস্ত একটি যন্ত্রচালিত বোট উধাও হয়ে যাওয়ায় স্বভাবতই হতবাক তিনি। বিষয়টি নিয়ে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মৎস্যজীবীর প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে জলদস্যুরাই মাছ ধরার নৌকা নিয়ে চম্পট দিয়েছে। ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

স্বামী অসুস্থ তাই নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে এই পরিবার। অর্থ উপার্জনের এই শেষ সম্বল চুরি হওয়াতে দিশেহারা হয়ে যায় গোটা পরিবার। আগামী দিনে কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করবে সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জলদস্যুটা ওই নৌকা নিয়ে কোন অপরাধ সংগঠিত করতে পারে বলে পুলিশ মনে করছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00