Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ এপ্রিল রাজ্যে জয়েন্ট

জারি হল বিবৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষিত হল রাজ্যে জয়েন্ট পরীক্ষার তারিখ। পরীক্ষা ২৩ এপ্রিল। রাজ্য সরকার শুক্রবার বিবৃতি জারি পরীক্ষার দিন তারিখ ঘোষণা করেছে। পরীক্ষা হবে অনলাইনে। 

বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে অনলাইনে ফর্ম ফিলাম। পরীক্ষাকেন্দ্রে গিয়ে ওএমআর শিটে দিতে হবে পরীক্ষা। তবে কবে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তা বোর্ডের তরফে এখনও জানানো হয়নি। গতবছর  কোভিড পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে জুলাই মাসে পরীক্ষা । অফলাইনেই হয়েছিল পরীক্ষা। ফল প্রকাশিত হয়েছিল ১৪ আগস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং শেষ করা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার কারণে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ সালে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ।  ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চ মাধ্যমিক মিটলেই হবে জয়েন্ট এন্ট্রান্স।

জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ৪ মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। তবে এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি।  করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00