বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারদের বদলি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুটি জেলার পুলিশ সুপারদের বদলি করল নবান্ন। বীরভূম জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে রাজ্য পুলিশের ট্রাফিকের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বীরভূম জেলার নতুন এসপি(SP) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদ্বীপকে। অপরদিকে ss cid পদে থাকা সায়ক দাসকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার এসপি পদে। শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিআইজি পার্সোনাল(DIG Personal) এই দুই জেলার এসপি পদের রদবদলের নির্দেশে স্বাক্ষর করেন।

রাজনৈতিক মহলের ধারণা পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় পুলিশ প্রশাসনকে আরো করা হস্তে পরিচালনা করতে এই রদবদল ঘটানো হয়ে থাকতে পারে। বীরভূম জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে যেভাবে ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার পদে বদল করা হয়েছে তাতে তার কাজে পুলিশের উচ্চ মহল যে বিশেষ খুশি নয় সেই বার্তা বহন করছে।

বীরভূম জেলায় সম্প্রতি জেলা বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল। ওই জেলায় ধীরে ধীরে সাংগঠনিক কর্মসূচি নিতে শুরু করেছেন অনুব্রত মণ্ডল। পূর্ব বর্ধমান জেলাতে পুলিশ প্রশাসনকে আরো অপরাধ দমনে কঠোরভাবে মোকাবিলার ক্ষেত্রে পরিচালনা করতে ভবানীভবনের সিআইডি দপ্তরের স্পেশাল সুপারিনটেনডেন্ট সায়ক দাসকে ওই জেলার পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। আরো বেশ কিছু জেলার পুলিশ সুপার পদে অদল বদল হতে পারে বলে সূত্রের খবর।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]