Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বকেয়া আদায়ে দিল্লিতে দরবার বাংলার বিধায়কদের, শুভেন্দুকে ফোন করলেন শোভনদেব

কেন্দ্র থেকে বকেয়া আদায় নিয়েই আলোচনা করতে রাজ্যের বিরোধী দলনেতাকে ফোন করেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের কাছে বহু প্রকল্পে টাকা পাবে রাজ্য। ১০০ দিনের কাজ, ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গার ভাঙন সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া আদায়ে  বাংলার বিধায়করা যাবেন দিল্লি দরবারে। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) নির্দেশে রাজ্যের বকেয়া আদায়ের জন্য তৃণমূল এবং বিজেপি বিধায়কদের নিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ প্রতিনিধি দল। তা নিয়ে এবং কেন্দ্র থেকে বকেয়া আদায় নিয়েই আলোচনা করতে রাজ্যের বিরোধী দলনেতাকে ফোন করেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব।

উল্লেখ্য, বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃণমূল মুখ্য সচেতক নির্মল ঘোষ ‘বাংলার বকেয়া আদায়’ নিয়ে প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক হয়েছে, রাজ্যের শাসকদলের ৫ এবং বিরোধী দলের ৪ বিধায়ক নিয়ে গঠিত বিশেষ এই দলে নেতৃত্ব দেবেন পরিষদীয় মন্ত্রী। বলা হয়েছিল, বাংলার উন্নয়নের স্বার্থেই বকেয়া আদায় করতে শাসক এবং বিরোধীদের একসঙ্গে দিল্লি যেতে হবে।

বিরোধীদের কারা যাবেন, তা জানতে শোভনদেব ফোন করেছিলেন শুভেন্দুকে। সূত্রের খবর, এবারে তৈরি করা হবে খসড়া। উল্লেখ্য আবাস যোজনা, সড়ক যোজনা, জল মিশন প্রকল্প এবং জিএসটি থেকে রাজ্যের প্রাপ্য ইতিমধ্যেই মিটিয়েছে কেন্দ্র। এবার বাকি থাকা বিপুল সংখ্যক বকেয়া আদায়ে উদ্যোগী রাজ্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00