Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিয়েতনামের ঘূর্ণিঝড় এখন বর্মা মুলুকে হয়েছে ঘূর্ণাবর্ত, আরও পশ্চিমে সরে বৃষ্টি ঝরাবে বাংলায়

চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত ভিয়েতনামে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হয়ে। শক্তি খুইয়ে এখন সে মায়ানমারে। আবার সে শক্তি বাড়িয়ে হানা দিচ্ছে বাংলার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি ২০২৪ সাল, ভারত তো বটেই গোটা ভারতীয় উপমহাদেশের(Indian Sub Continent) আবহাওয়া বিজ্ঞানীদের(Meteorologists) কাছে একটি গুরুত্বপূর্ণ বদল হিসাবে থেকে যাচ্ছে। কেননা এই বছর দেখা যাচ্ছে, এই উপমহাদেশে বর্ষাকালে কোনও ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও, ঘূর্ণিঝড়ের থেকেও বেশি বৃষ্টি হচ্ছে গভীর বা অতি গভীর নিম্নচাপের দৌলতে। শুধু তাই নয়, সঙ্গে এটাও দেখা যাচ্ছে, নিম্নচাল তৈরি হচ্ছে যেখানে সেখান থেকে সে ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে পশ্চিম দিন সরে কয়েক হাজার মাইল দূরে গিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। সাম্প্রতিক কালে বাংলাদেশ আর গুজরাটে সেই ধরনেরই ঘটনার সাক্ষী থেকেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুনলে আরও চমকে উঠবেন, খুব শীঘ্রই হয়তো তাঁরা তৃতীয় ঘটনাটির সাক্ষী হতে চলেছেন। আর সেই ঘটনা ঘটতে পারে এই বাংলার বুকে পুজোর মুখে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন, কেন্দ্রের শর্তে থমকে কলকাতার ৭৫টি ওয়ার্ডে Satellite Health Center নির্মাণের কাজ

ঠিক কী হয়েছে, দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে গত মঙ্গলবার রাতে ভিয়েতনামের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ইয়াগি(Cyclone Yeagi) হিসাবে আছড়ে পড়ে। তার জেরে কার্যত তাণ্ডবলীলা চলে ভিয়েতনামের বুকে। শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। সেই ঘূর্ণিঝড় বৃষ্টি ঝরিয়ে শক্তি হারাতে হারাতে ক্রমশই পশ্চিমমুখী হয়েছে। ভিয়েতনাম ও লাওস অতিক্রম করেও সে বিলীন হয়ে যায়নি। বৃহস্পতিবার সকালে বর্মা মুলুক মানে মায়েনমারের মধ্যবর্তী এলাকায় সে ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান এই ঘূর্ণাবর্ত এবার আবার শক্তি বাড়াতে বাড়াতে বাংলাদেশ হয়ে পা রাখতে চলেছে দক্ষিণবঙ্গের বুকে। আর সেখানেই সে অঝোর ধারায় বৃষ্টি নামাবে। বঙ্গোপসাগর থেকে হু হু করে এখন দুই বাংলারই পরিমণ্ডলে ঢুকছে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প শুষেই মায়ানমারে থাকা ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশে পা রাখতে। সেখান থেকে অতি গভীর নিম্নচাপ(Heavy Deep Low Depression) হিসাবে সে পা রাখবে দক্ষিণবঙ্গের(South Bengal) বুকে।

আরও পড়ুন, বিনা চিকিৎসায় মৃত সফিকুল ইসলামের বাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল

নিট রেজাল্ট? এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বৃষ্টিতে ভিজতে শুরু করে দেবে এপার বাংলা। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আগামিকাল অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি হবে শনিবারও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায়। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, বঙ্গোপসাগর থেকে ধেয়া আসা জলীয় বাষ্প শুষে মায়ানমারের ঘূর্ণাবর্ত যদি অতি গভীর নিম্নচাপের চেহারা নেয় তাহলে দক্ষিণবঙ্গের বুকে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দেবে। গুজরাত আর বাংলাদেশ যে ধরনের বন্যা দেখেছে সেই ধরনেরই বন্যার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বুকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00