Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণবঙ্গের জলাধারগুলিতে টইটম্বুর অবস্থা, বৃষ্টি না কমলেই বন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো আর কত দেরী, হাতে গোনা দেড়মাস। পুজো যত এগিয়ে আসছে, দক্ষিণবঙ্গের(South Bengal) বুকে ততই যেন জাঁকিয়ে বসছে বন্যার আশঙ্কা। কেননা দুয়ারে হাজির নিম্নচাপ(Low Depression)। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে(Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপের চেহারা নিয়েছে। সেই সঙ্গে সেই স্থলভাগেও প্রবেশ করেছে। অনুমান করা হচ্ছে, এদিনই সে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি অতিক্রম করে পশ্চিম দিকে চলে যাবে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আগেই গতকাল অর্থাৎ রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি(Rain) নেমেছিল ঝেঁপে। তারপর থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায়। এদিন উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি হয়ে আছে। তবে কাল মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমতে পারে। কিন্তু রাজ্য প্রশাসনকে ভাবাচ্ছে নিম্নচাপের এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বন্যার সম্ভাবনা(Possibility of Flood) রয়েছে কিনা। কেননা এখন দক্ষিণবঙ্গের সব নদীই জলে টইটম্বুর। জলাধারগুলিরও একই অবস্থা। সেখান থেকে জল ছাড়া শুরু হলেই বানভাসি হতে পারে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন, নির্যাতিতার যৌনাঙ্গ থেকে উদ্ধার ‘তরল’, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এদিন দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর চলে এসেছে। এটির প্রভাবে রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ওইদিন বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপটির প্রভাব থাকবে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড-বিহারের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে বেশি মাত্রায় বৃষ্টি হলে এই এলাকার নদীগুলিতে জলস্তর বেড়ে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা থাকে। এমনিতেই জুলাই মাসের শেষ থেকে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে বৃষ্টি বেড়েছে। ফলে বিভিন্ন নদী ও বাঁধের জলাধারগুলিতে জল টইটম্বুর অবস্থা। ফের বৃষ্টি বাড়লে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে নবান্ন।

আরও পড়ুন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে এগিয়ে মমতার বাংলা

কিছুদিন আগে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি শক্তিশালী নিম্নচাপ ঝাড়খণ্ডে এসেছিল। এর প্রভাবে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তার ফলে ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে দিনকয়েক যাবৎ ১ লক্ষ কিউসেকেরও বেশি হারে জল ছাড়তে হয়। বাঁধ থেকে বেশি জল ছাড়া এবং অতিবৃষ্টির কারণে ওইসময় দু‌ই বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এবারে দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি আগের মতো শক্তিশালী হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এবারের নিম্নচাপটি শক্তি কিছুটা বাড়াবে, তবে আবহাওয়া দফতর এখনও পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে, তাতে ‘সুস্পষ্ট নিম্নচাপ’ সৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের দিকে যাবে। তবে এগনোর পথে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর বা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে কি না তার পূর্বাভাস মেলেনি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা কতটা হবে, তা অনেকটাই নির্ভর করছে নিম্নচাপটির শক্তিবৃদ্ধির বহরের ওপর।    

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00