Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগুনে পুড়ে যাওয়া ৭২টি দোকানের নির্মাণে জেলা পরিষদ, নেপথ্যে অভিষেকের নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাখরাহাটে বড় কাছারি মন্দির চত্বরের ব্যবসায়ীরা নতুন দোকান ঘর পেতে চলেছেন আগামী ৮ মাসের মধ্যেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বাখরাহাট(Bakhrahat) এলাকার বড় কাছারি মন্দিরে(Boro Kachari Mandir) ৭০টিরও বেশি দোকান আগুন লেগে পুড়ে গিয়েছিল। সেই ঘটনায় বড়সড় ক্ষতির মুখ দেখার পাশাপাশি পথে বসেছিলেন ব্যবসায়ীরা। তারপর কোনওরকমে চলছিল ব্যবসা। এই দুর্দিনে ব্যবসায়ীদের পাশে দাঁড়ান স্থানীয় সাংসদ তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি সেই সময় জানিয়ে দেন, পুড়ে যাওয়া দোকানঘর সরকার তৈরি করে দেবে। যেহেতু ওই জায়গাটি জেলা পরিষদের তাই দোকান নির্মাণের দায়িত্ব তাঁদের দেওয়া হয়। সেই দোকান নির্মাণের কাজই এবার শুরু করে দেওয়া হল। পুজোর আগে তাই মুখে হাসি ফুটছে বড় কাছারি মন্দিরে চত্বরে থাকা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মুখে।  

আরও পড়ুন, মদের দাম বাড়ায় প্রায় ৪০ শতাংশ বিক্রি কমেছে রাজ্যে

জানা গিয়েছে, বড় কাছারিতে আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলির ব্যবসায়ীদের তরফে সাহায্যের আর্জি জানানো হয়েছিল প্রশাসনের কাছে। তখন ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকে কার কত ক্ষতি হয়েছে সবটাই নথিভুক্ত করা হয়। সেই সময় নির্বাচনের আচরণবিধি লাগু থাকায় কেউই সাহায্যের কথা ঘোষণা করতে পারেনি। কয়েক মাস আগে ডায়মন্ডহারবারের প্রশাসনিক বৈঠকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, পুড়ে যাওয়া দোকানঘর সরকার তৈরি করে দেবে। যেহেতু ওই জায়গাটি জেলা পরিষদের তাই দোকান নির্মাণের দায়িত্ব তাঁদের দেওয়া হয়। সেই মতো সব কিছু খতিয়ে দেখে কোন কাজ হবে তা ঠিক করে জেলা পরিষদ। প্রায় ৪ কোটি টাকা ব্যয় করে কাজ হবে বলে জানা গিয়েছে। শুক্রবার সেই দোকানঘর নির্মাণের কাজের শিলান্যাস স সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন, রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্ট টিউব বেবি, সম্পূর্ণ নিখরচায় এই প্রথম

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হবে মোট হবে ৭২টি দোকানঘর। শুক্রবার শিলান্যাস সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন নস্কর ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নির্মাণকারী সংস্থাকে ৮ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দোকান নয়, মন্দির চত্বরও ঢেলে সাজার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। রাস্তায় বসবে পেভার ব্লক। তৈরি হবে শৌচালয়, থাকবে পানীয় জলের ব্যবস্থা। আগামী বছরের মাঝামাঝি নতুন রূপে সাজবে মন্দির প্রাঙ্গণ। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাঁরা সেভাবে ব্যবসা শুরু করে উঠতে পারেননি। জেলাশাসকের সঙ্গে সাংসদ কথা বলেছিলেন। জেলা পরিষদ এই কাজ করবে বলে ঠিক হয়েছে। আশা করি দ্রুত ক্ষতিগ্রস্থ দোকানদার হাতে নতুন দোকান ঘর তুলে দেওয়া যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00