নিজস্ব প্রতিনিধি ,সুখচর: সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করল যুবক।বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ।অভিযুক্তকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর সুখচর বাজারপাড়া(Sukhchar Bazarpara) এলাকায় ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ। এই ঘটনায় অভিযুক্ত চিরাগ গুহ নামে এলাকারই এক যুবক।টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা ফেরিওয়ালার কাজ করতো কামারহাটির বাসিন্দা আকরাম আলী।
তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিড়াগ গুহ নামে এলাকার এক যুবক।এই ধার দেওয়া টাকা নিয়ে বেশ কিছুদিন আগে চিরাগের সাথে গন্ডগোল হয়েছিল আক্রমের।আক্রম আলী সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে এসেছিল।আর সেই সময় চিড়াগ গুহ ফেরিওয়ালা আকরাম আলীকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে।পাশাপাশি গলায় ও মুখে তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে চিরাগ।এলাকার মানুষ মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে খবর দেয় খড়দহ থানার(Kardaha P.S.) পুলিশকে।পুলিশ এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেফতার করেছে।ঘটনার পর থেকে অভিযুক্ত চিরাগ গুহর মা পলাতক।তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এদিকে,বিদ্যুৎ ট্রান্সফরমারের পাশে ধানের জমি থেকে উদ্ধার বিদ্যুৎ দপ্তরের এক ঠিকা কর্মীর নিথর দেহ। ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অনুমান পরিবারবর্গ সহ স্থানীয়দের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার রতুয়া-১নং ব্লকের চাঁদমুনি-২নং গ্রাম পঞ্চায়েতের খোঁজ খামার মাঠ এলাকায়। জানা গেছে, মৃতের নাম পিন্টু আলম, বয়স ৪০ বছর। বাড়ি রতুয়া-২নং ব্লকের ছোটো সম্বলপুর গ্রামে। তিনি পেশায় ছিলেন বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী। তিনি সামসী বিদ্যুৎ দপ্তরে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন। সোমবার বিকালের দিকে তিনি বাড়ি থেকে বের হন।
এরপর রাত আটটা নাগাদ পরিবারের লোকজনেরা খবর পান পিন্টুর নিথর দেহ পড়ে রয়েছে রতুয়া-১নং ব্লকের(Ratua Block) চাঁদমুণি-২নং অঞ্চলের খোঁজ খামার মাঠে। এই খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। সেই সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌছান। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। ঘটনায় স্থানীয় বাসীন্দা সহ পরিবারবর্গের অনুমান, হয়ত কেউ বা কারা তাকে বিদ্যুতের কাজ করার ডেকেছিল। এরপর সেই কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনায় সামসী বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার শুভেন্দু চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎ শাট ডাউন করে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সোমবার ওই ঠিকাকর্মী ছুটিতে ছিলেন। তাই কে বা কারা তাকে কাজের জন্য ডেকেছিল তা তদন্ত সাপেক্ষ।