Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাদা শাহজাহান দোষী সাব্যস্ত হলে শাস্তি পাক, দাবি ভাই আলমগীরের

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: দোষী সাব্যস্ত হলে শেখ শাহজাহান সাজা পাক দাবি তোলেন ভাই আলমগীর(Alamgir)। সে নিজে সন্দেশখালির তৃণমূলের যুব নেতা।উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি এক নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের নেজাট থানার আকুঞ্জিপাড়া এখন খবরের শিরোনামে সন্দেশখালি(Sandeshkhali) তৃণমূল নেতা বেতাজ বাদশা শেখ শাহাজান কোথায়? চারদিন কেটে যাওয়ার পরে অধরা । জানা গেল শেখ সাহজাহানের মোবাইল সুইচ বন্ধ । তার ভাই শেখ আলমগীর সন্দেশখালি ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি । তিনি বলেন, আমাদের পরিবার ভয়ে তটস্থ হয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করছে ।স্কুল যেতে ভয় পাচ্ছে। এমনকি গৃহ শিক্ষকরা বাড়িতে আসছে না।

সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার । বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার বলা হচ্ছে শেখ শাহজাহান বাংলাদেশে। কিন্তু কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনী তারা পাহারা দেয় তারা দেখুক সীমান্ত পেরিয়ে কিভাবে বাংলাদেশ যাবে, আবার কখনো বলা হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে ভাত খাওয়া দাওয়া করছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে তাদের মোবাইল ফোনে(Mobile Phone) মেসেজ আসছে তাহলে তারাই তো সব জানে। আমরা কি করে বলবো? আলমগীর আরো বলেন, চলতি মাসে ৫ই জানুয়ারি সেদিনকে আমরা বাড়িতে ছিলাম না। হঠাৎ একটি গাড়ি এসে গেটের তালা ভাঙতে শুরু করল ।ভয় পেয়ে গেছে পরিচারিকা সহ অন্যান্য লোক।

এই খবর অনুগামীদের কাছে পৌঁছাতে মারধর হেনস্থা ভাঙচুর করেছে এটা কাম্য নয়। এটা করা উচিত হয়নি। প্রশাসনের উপর আস্থা আছে। আইন আইনের পথে চলছে। উপযুক্ত তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তাহলে সাজা পাক। কিন্তু যেসব রেশন দুর্নীতির(Ration Scam) কথা বলা হচ্ছে শেখ শাহজাহান তাতে জড়িত নয়। আলমগীরের দাবি,এখানে বিস্তীর্ণ অঞ্চল মৎস্য চাষের উপর নির্ভরশীল। আমরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে সবই ভিত্তিহীন বলে দাবি তার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00