Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাজে আরও স্বচ্ছতা আনতে ই-সার্ভিস চালু করল এই জেলার উন্নয়ন পর্ষদ

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা বজায় রাখতে ও সাধারণ মানুষদের সুবিধায় চালু হল ই-পেমেন্ট ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজে আরও স্বচ্ছতা আনতে ই- পরিষেবা চালু করল উন্নয়ন পর্ষদ। সম্প্রতি ই- সার্ভিস চালু করেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ  (SJDA)। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা বজায় রাখতে ও সাধারণ মানুষদের সুবিধায় চালু হল ই-পেমেন্ট ব্যবস্থা। এবার থেকে ভার্চুয়াল ভাবে শিলিগুড়ি- জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে না গিয়েও সম্পূর্ণ ই- পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা পেমেন্ট করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে পরিষেবা পাওয়া যাবে শুল্ক সহ বিভিন্ন বিষয়ে।  

উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে এই ই-পেমেন্ট পদ্ধতি চালু করার ঘোষণা করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন সভাকক্ষেই ই- পেমেন্টের পদ্ধতির সূচনা করেন তিনি ও ভাইস চেয়ারম্যান দিলীপ দুগর। উপস্থিত ছিলেন সদস্য রঞ্জনশীল শর্মা, গৌতম গোস্বামী,  কাজল ঘোষ প্রমুখ।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00